Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

পাসওয়ার্ডের বিকল্প হতে পারে ভাইটাল আইডি

ডিজিটাল যুগে অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করা দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হলেও পাসওয়ার্ড মনে রাখা বা নিরাপদ রাখা এখনো অনেকের জন্য ঝামেলার। ফিঙ্গারপ্রিন্ট বা ফেস স্ক্যান প্রযুক্তি কিছুটা স্বস্তি দিলেও সেগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এই প্রেক্ষাপটে বিজ্ঞানীরা এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার নাম ‘ভাইটাল আইডি’।

এই প্রযুক্তি ব্যবহারকারীর শরীরের ভেতরে তৈরি হওয়া সূক্ষ্ম কম্পনের ওপর ভিত্তি করে কাজ করে। শ্বাসপ্রশ্বাস ও হৃদস্পন্দনের ফলে যে কম্পন তৈরি হয়, তা ঘাড় হয়ে মাথার খুলিতে পৌঁছায়। মানুষের হাড় ও টিস্যুর গঠন ভিন্ন হওয়ায় এই কম্পনের ধরণও আলাদা হয়, যা ফিঙ্গারপ্রিন্টের মতোই অনন্য পরিচয় হিসেবে ব্যবহৃত হতে পারে।

নিউ জার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি, টেম্পল ইউনিভার্সিটি এবং টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটির গবেষকেরা যৌথভাবে এই প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। ‘ভাইটাল আইডি’ মূলত এক্সটেন্ডেড রিয়েলিটি বা এক্সআর পরিবেশের জন্য তৈরি করা হয়েছে, যেখানে ভার্চ্যুয়াল, অগমেন্টেড এবং মিক্সড রিয়েলিটির সমন্বয় ঘটে।

২০২৫ সালের এসিএম কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশনস সিকিউরিটিতে এই প্রযুক্তি প্রথম উপস্থাপন করা হয়। গবেষকদের দাবি, এতে কোনো অতিরিক্ত হার্ডওয়্যার প্রয়োজন নেই, কারণ আধুনিক হেডসেটের বিদ্যমান মোশন সেন্সর দিয়েই এটি কাজ করতে সক্ষম। রুটগার্স ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশলী ইয়িনইয়িং চেন বলেন, ‘আমাদের কোনো অতিরিক্ত ডিভাইস বা হার্ডওয়্যারের প্রয়োজন নেই। এটি চালানোর জন্য কেবল সফটওয়্যারই যথেষ্ট।’

গবেষণায় ৫২ জন অংশগ্রহণকারীর ওপর প্রায় ১০ মাস ধরে পরীক্ষা চালানো হয়। এতে দেখা গেছে, প্রযুক্তিটি ৯৫ শতাংশের বেশি ক্ষেত্রে সঠিক ব্যবহারকারী শনাক্ত করতে পেরেছে এবং অননুমোদিত প্রবেশ ঠেকাতে ৯৮ শতাংশের বেশি সফল হয়েছে। বড় ধরনের নড়াচড়া থেকে আসা বিঘ্ন দূর করতে একটি বিশেষ ফিল্টারিং সিস্টেমও ব্যবহার করা হয়েছে।

গবেষকদের মতে, এই প্রযুক্তি নকল করা অত্যন্ত কঠিন। কারণ অন্য কারও শ্বাসপ্রশ্বাস অনুকরণ করলেও খুলির ভেতর দিয়ে কম্পনের সঠিক প্রবাহ তৈরি করা প্রায় অসম্ভব। বর্তমানে প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে বাজারে না এলেও এর প্রভিশনাল পেটেন্টের আবেদন করা হয়েছে এবং গবেষণা সহযোগিতার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...
spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...
spot_img