Wednesday, July 22, 2026
26.3 C
Dhaka
No menu items!

হরমুজ প্রণালি কেন বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২৪ মাইল হলেও এই পথ দিয়েই বৈশ্বিক জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। পাশাপাশি কৃষিতে ব্যবহৃত সারের সরবরাহেও এর বড় ভূমিকা রয়েছে। ভূরাজনৈতিক গুরুত্বের পাশাপাশি এই প্রণালির রয়েছে বিস্ময়কর ভূতাত্ত্বিক ইতিহাস।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি পৃথিবীর এমন একটি স্থান, যেখানে দুটি মহাদেশীয় প্লেটের সংঘর্ষের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়। প্রায় ৩ কোটি ৫০ লাখ বছর আগে এখানে আরব্য প্লেট ও ইউরেশীয় প্লেটের মধ্যে ছিল প্রাচীন টেথিস মহাসাগর। ধীরে ধীরে আরব্য প্লেট উত্তরের দিকে সরে গিয়ে ইউরেশীয় প্লেটের নিচে ঢুকে পড়তে শুরু করে। এই প্রক্রিয়ায় ভূমির স্তর কুঁচকে গিয়ে সৃষ্টি হয় জাগরোস পর্বতমালা।

গবেষণায় জানা যায়, প্লেটের এই চাপের ফলে কিছু অংশ নিচু হয়ে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির মতো জলভাগ তৈরি হয়। তুষারযুগ শেষে বরফ গলার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে এই অঞ্চল আরও গভীর জলপথে পরিণত হয়।

এই অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। বহু বছর ধরে সমুদ্রতলের নিচে জমা হওয়া জৈব পদার্থ পরবর্তীতে তেল ও গ্যাসে রূপান্তরিত হয়। প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট ভাঁজে এসব সম্পদ আটকা পড়ে, যা বর্তমানে মধ্যপ্রাচ্যের জ্বালানির প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ওমানের মুসানদাম উপদ্বীপসহ আশপাশের এলাকায় এমন অনেক ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখা যায়, যা সাধারণত সাগরের গভীরে থাকে কিন্তু এখানে ভূপৃষ্ঠে দৃশ্যমান। এছাড়া জাগরোস পর্বতমালায় লবণের স্তর পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে দেখা যায়, যা এক অনন্য প্রাকৃতিক দৃশ্য।

গবেষকদের মতে, এই প্লেটের গতিবিধি এখনো চলমান রয়েছে। ফলে ভবিষ্যতে হরমুজ প্রণালি ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও কয়েক কোটি বছর সময় লাগবে। ততদিন পর্যন্ত এটি বিশ্ব জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবেই থাকবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img