Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

ভাষা জানলেই বাড়বে ক্যারিয়ারের সুযোগ

উচ্চমাধ্যমিকের পর শিক্ষার্থীরা সাধারণত বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষার মতো প্রচলিত বিষয়গুলো বেছে নেয়। তবে বর্তমান বিশ্বায়নের যুগে ভাষা ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা ধীরে ধীরে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে উঠে আসছে। বিশ্ব এখন এক বৈশ্বিক গ্রামে পরিণত হওয়ায় বিভিন্ন ভাষায় দক্ষতা পেশাজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

ভাষা শেখা কেবল শব্দ বা ব্যাকরণ আয়ত্ত করার মধ্যে সীমাবদ্ধ নয়। একটি ভাষা শেখার মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস, সমাজ ও মানসিকতা সম্পর্কে গভীর ধারণা পাওয়া যায়। বহুজাতিক প্রতিষ্ঠান, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। বিশেষ করে জার্মান, ফরাসি, জাপানি বা চীনা ভাষায় দক্ষতা থাকলে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ অনেক বেড়ে যায়।

ভাষা শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক বিকাশ। নতুন ভাষা শেখা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ভিন্ন সংস্কৃতির প্রতি সহনশীলতা তৈরি করে। এটি ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

চাকরির ক্ষেত্রেও ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিসিএস বা ব্যাংকের চাকরির বাইরে আন্তর্জাতিক সংস্থা, দূতাবাস, অনুবাদ, দোভাষী কিংবা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার সুযোগ রয়েছে। দেশে বিদেশি বিনিয়োগ বাড়ায় বিভিন্ন প্রকল্পে ভাষাজ্ঞানসম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ভাষা ও সংস্কৃতি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভাষা, সাহিত্য ও ভাষাতত্ত্ব বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়, যা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা করে।

যাঁদের সাহিত্যের প্রতি আগ্রহ রয়েছে এবং ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার ইচ্ছা আছে, তাঁদের জন্য ভাষা ও সংস্কৃতি একটি সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। এটি শুধু ডিগ্রি নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ তৈরি করে দেয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...
spot_img

আরও পড়ুন

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি ফিল্টার। একসময় যেভাবে মাটির কলসে পানি রাখা হতো, এখন তার আধুনিক রূপ...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকেরা। তাদের দাবি, নতুন এক ডিএনএভিত্তিক পরীক্ষার মাধ্যমে আগেই নির্ধারণ করা যাবে কোন রোগীর ক্ষেত্রে...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে শনিবার দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন। এই অর্থ কখনো অগ্রিম ভাড়া হিসেবে, আবার কখনো...
spot_img