Monday, September 7, 2026
28 C
Dhaka

আধুনিক যুদ্ধবিমান কীভাবে রাডারের চোখ ফাঁকি দেয়

যুদ্ধক্ষেত্রে আকাশপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রাডারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে ধরা হয়। তবে উন্নত প্রযুক্তির সহায়তায় আধুনিক যুদ্ধবিমান এখন সেই রাডারের নজর এড়িয়ে সফলভাবে অভিযান পরিচালনা করতে সক্ষম। অতীতে যুদ্ধবিমানগুলো রাডার এড়াতে মাটির খুব কাছ দিয়ে উড়ত। কিন্তু প্রযুক্তির উন্নয়নে ‘লুক-ডাউন’ রাডারের আবির্ভাব ঘটেছে, যা নিম্ন উচ্চতায় থাকা বস্তুকেও সহজে শনাক্ত করতে পারে। ফলে বর্তমান সময়ে যুদ্ধবিমানগুলো বহুমাত্রিক স্টেলথ প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, শতভাগ অদৃশ্য এমন কোনো বিমান নেই। স্টেলথ প্রযুক্তির উদ্দেশ্য হলো রাডারে বিমানের উপস্থিতি কমিয়ে আনা, যাতে শত্রুপক্ষ সহজে শনাক্ত করতে না পারে। এতে করে হামলার জন্য প্রয়োজনীয় সময় পাওয়া যায়। আধুনিক এফ-৩৫ বা এফ-২২ যুদ্ধবিমান সম্পূর্ণ স্টেলথ প্রযুক্তিনির্ভর হলেও কিছু মডেলে আংশিক সিগনেচার কমানোর প্রযুক্তি ব্যবহৃত হয়।

ইতিহাসে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে স্নায়ুযুদ্ধ পর্যন্ত ‘ফ্লাইং আন্ডার দ্য রাডার’ কৌশলটি ব্যাপকভাবে ব্যবহৃত হতো। পৃথিবীর বক্রতার কারণে রাডার অনেক সময় নিচুতে থাকা বস্তুকে ধরতে পারত না। তবে সময়ের সঙ্গে সঙ্গে উন্নত মিসাইল প্রযুক্তির কারণে উচ্চতায় উড়ার কৌশল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং বিকল্প কৌশল হিসেবে ভূপ্রকৃতি অনুসরণ করে উড্ডয়ন জনপ্রিয় হয়।

বর্তমানে স্টেলথ বিমানের গঠন এমনভাবে তৈরি করা হয়, যাতে রাডারের তরঙ্গ সরাসরি প্রতিফলিত না হয়ে ছড়িয়ে যায়। পাশাপাশি বিমানের গায়ে বিশেষ ধরনের উপাদান ব্যবহার করা হয়, যা রেডিও তরঙ্গ শোষণ করে নেয়। ফলে রাডারে বিমানের উপস্থিতি অনেক কম দেখা যায়।

রাডার ছাড়াও তাপ শনাক্তকারী প্রযুক্তি থেকেও নিজেকে আড়াল করতে আধুনিক জেটের ইঞ্জিন ডিজাইন পরিবর্তন করা হয়েছে। তাপ বিকিরণ কমিয়ে শত্রুর নজর এড়ানোই এর লক্ষ্য। নতুন প্রজন্মের যুদ্ধবিমানগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি যুক্ত হচ্ছে, যা শত্রুর রাডার ব্যবস্থাকে বিভ্রান্ত বা অকার্যকর করে দিতে পারে।

সূত্র: সিম্পল ফ্লায়িং

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img