Tuesday, July 7, 2026
26.2 C
Dhaka

যমুনার ভাঙনে হুমকিতে শতাধিক গ্রাম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে হঠাৎ শুরু হওয়া ভাঙনে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙনের কারণে বহু পরিবার ঝুঁকিতে পড়েছে এবং বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির নৌকায় করে ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি উপজেলার নিহালপুর থেকে তেওতা বাজার পর্যন্ত ট্রলারে ঘুরে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে দেখেন।

পরিদর্শনকালে নদীর পাড়ে শত শত নারী-পুরুষ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে হাত তুলে এমপির দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয়রা জানান, আরিচা ১ নম্বর ফেরিঘাট থেকে তেওতা বাজার পর্যন্ত একাধিক স্থানে যমুনার ভাঙন দেখা দিয়েছে।

এতে নদীতীরবর্তী এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়রা বিষয়টি সংসদ সদস্যকে অবগত করলে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং প্রাথমিকভাবে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ভুক্তভোগীরা জানান, এই অঞ্চলে বহু শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার এবং প্রায় তিনশ বছরের ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ শতাধিক গ্রামের মানুষ প্রতিদিন এই এলাকার সড়ক ব্যবহার করেন। দ্রুত ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় পুরো এলাকা যমুনার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, তিনি ইতোমধ্যে জাতীয় সংসদে তার নির্বাচনী এলাকার নদীভাঙনের বিষয়টি উত্থাপন করেছেন। পদ্মা, যমুনা ও কালীগঙ্গা নদীবেষ্টিত এই অঞ্চলে প্রতি বছর বর্ষায় ব্যাপক ভাঙন দেখা দেয়, এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন।

তিনি আরও জানান, বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন এবং পানিসম্পদ মন্ত্রীর কাছেও ডিও লেটার দিয়েছেন। আশা করা যাচ্ছে, দ্রুতই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি চরাঞ্চলকে আধুনিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা জোরদারে বৈঠক

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী করা, শান্তিরক্ষীদের...
spot_img

আরও পড়ুন

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে স্মরণীয় সাহাবি হজরত আমর ইবনুল আস (রা.)। মক্কার বনু সাহম গোত্রের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া...
spot_img