Saturday, April 4, 2026
34 C
Dhaka

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রিকশাচালকের নাম ফিরোজ আহমেদ (৫০), তিনি কদমতলীর মুরাদপুর এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক উল্টো পথে বেপরোয়া গতিতে চলছিল। কিছুক্ষণ পর সেটি একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিয়ে ওপর দিয়ে উঠে যায়। এতে রিকশাচালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘উল্টো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছিল। এর আনুমানিক ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে একটি ব্যাটারি চালিত রিকশার উপর দিয়ে উঠিয়ে দেয় ওই ট্রাক।’

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্য একটি ট্রাককে ধাওয়া করতে গিয়ে চালক উল্টো পথে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অপর নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

একুশ শতকের বিতর্কিত প্রযুক্তি ধারণাগুলো

প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রগতিতে একুশ শতক মানুষের জীবনে এনেছে...

হাজার বছরের পুরোনো কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন

সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি এক হাজার...

কেন জনপ্রিয় হচ্ছে মিনিমালিস্ট জীবনধারা

ব্যস্ত নগরজীবন ও ভোগবাদী সংস্কৃতির চাপে ক্লান্ত মানুষের কাছে...

গণভোটের রায় নিয়ে প্রতারণার সুযোগ নেই: শিশির মনির

গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছে এবং সেই...

অন্ত্রের জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশি বিজ্ঞানীর নতুন দিগন্ত

মানবদেহের পরিপাকতন্ত্রে থাকা জটিল স্নায়ুতন্ত্র নিয়ে নতুন আশার আলো...

গরমে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ কৌশল

গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান ও এসির...

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো...

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির...

বোতলের শেষ ফোঁটা কখন পড়বে, হিসাব করে জানালেন বিজ্ঞানীরা

দৈনন্দিন জীবনের এক সাধারণ অভিজ্ঞতা—বোতল উল্টো করে ধরে অপেক্ষা...

ছুটির দিনেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন

রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমছে না। ছুটির দিনেও...

বিপদ মোকাবিলায় ইসলামের দৃষ্টিভঙ্গি

একজন আলেম বা ধর্মপ্রচারক বিপদের সময় ধৈর্য ও অবিচলতার...

ব্ল্যাকহোলের ভেতর লুকিয়ে আছে মৌলিক সংখ্যার রহস্য

পদার্থবিজ্ঞান এবং গণিতের জগতে এক অবিশ্বাস্য মিল দেখা দিয়েছে।...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা,...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে...
spot_img

আরও পড়ুন

একুশ শতকের বিতর্কিত প্রযুক্তি ধারণাগুলো

প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রগতিতে একুশ শতক মানুষের জীবনে এনেছে বড় পরিবর্তন। তবে সব ধারণা বাস্তবে সফল হয়নি। গত ২৫ বছরে এমন অনেক আইডিয়া এসেছে,...

হাজার বছরের পুরোনো কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন

সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি এক হাজার বছরেরও বেশি পুরোনো একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন করেছে। এই ঐতিহাসিক নিদর্শনটি ইসলামের জ্ঞানভাণ্ডারের গুরুত্বপূর্ণ...

কেন জনপ্রিয় হচ্ছে মিনিমালিস্ট জীবনধারা

ব্যস্ত নগরজীবন ও ভোগবাদী সংস্কৃতির চাপে ক্লান্ত মানুষের কাছে নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে মিনিমালিস্ট জীবনধারা। অপ্রয়োজনীয় জিনিস ও মানসিক চাপ থেকে মুক্ত হয়ে সহজ...

গণভোটের রায় নিয়ে প্রতারণার সুযোগ নেই: শিশির মনির

গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছে এবং সেই রায় উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত...
spot_img