Thursday, September 17, 2026
29 C
Dhaka

বোতলের শেষ ফোঁটা কখন পড়বে, হিসাব করে জানালেন বিজ্ঞানীরা

দৈনন্দিন জীবনের এক সাধারণ অভিজ্ঞতা—বোতল উল্টো করে ধরে অপেক্ষা করা, কখন শেষ ফোঁটাটি পড়বে। এতদিন বিষয়টি অনুমানের ওপর নির্ভর করলেও এবার পদার্থবিজ্ঞানীরা নির্দিষ্ট গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এর সময় নির্ধারণ করতে সক্ষম হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গবেষকেরা জানিয়েছেন, কোনো তরল কত দ্রুত বের হবে, তা মূলত নির্ভর করে তার সান্দ্রতা ও অভ্যন্তরীণ ঘর্ষণের ওপর। শ্যাম্পু, মধু বা তেলের মতো ঘন তরল ধীরে পড়ে, আর পানি দ্রুত ছড়িয়ে যায়—এই পার্থক্যের পেছনেই কাজ করে প্রবাহী গতিবিদ্যার নিয়ম।

গবেষক জে ট্যাং ও থমাস দত্ত ‘ফিজিকস অব ফ্লুইডস’ জার্নালে তাঁদের গবেষণার ফল প্রকাশ করেন। এতে নিউটনের গতির দ্বিতীয় সূত্র ও ন্যাভিয়ার-স্টোকস সমীকরণ ব্যবহার করে তরলের প্রবাহ বিশ্লেষণ করা হয়েছে। এই সমীকরণ তরলের সান্দ্রতা বিবেচনায় নিয়ে নির্ধারণ করে, কোনো তরল কত দ্রুত বা ধীরে প্রবাহিত হবে।

গবেষণার অংশ হিসেবে তাঁরা একটি প্লেট ৪৫ ডিগ্রি কোণে কাত করে পানি, দুধ, ঘি ও অলিভ অয়েলের মতো বিভিন্ন তরল ঢেলে পরীক্ষা চালান। লক্ষ্য ছিল—প্রতিটি তরলের ৯০ শতাংশ গড়িয়ে পড়তে কত সময় লাগে তা নির্ণয় করা। ফলাফলে দেখা যায়, পানি কয়েক সেকেন্ডেই নিচে নেমে যায়, কিন্তু ঘন সিরাপের ক্ষেত্রে সময় লাগে কয়েক ঘণ্টা।

গবেষকদের মতে, এই ফলাফল শুধু দৈনন্দিন ব্যবহারের জন্য নয়, জীবপদার্থবিজ্ঞানের গবেষণায়ও গুরুত্বপূর্ণ। ভেজা পৃষ্ঠে ব্যাকটেরিয়ার আচরণ বোঝার ক্ষেত্রেও এই সমীকরণ কার্যকর হবে।

‘আমি সাধারণত কড়াই ধোয়ার পর এক বা দুই মিনিট অপেক্ষা করেই সেটা তুলে রাখতাম। কিন্তু এখন অঙ্কের হিসাব বলছে, আমার কড়াইয়ের পানি পুরোপুরি গড়িয়ে পড়ার জন্য আমাকে অন্তত ১৫ মিনিট অপেক্ষা করতে হবে! আমাকে আসলে আরও অনেক বেশি ধৈর্যশীল হতে হবে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img