Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

তেল ও হরমুজ নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বিতর্ক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, সুযোগ পেলে যুক্তরাষ্ট্র সহজেই এই প্রণালিটি খুলে দিতে পারবে এবং তেলের ওপর নিয়ন্ত্রণ নিয়ে বড় মুনাফা অর্জন সম্ভব হবে।

শুক্রবার (৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আর কিছু সময় পেলে আমরা সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব।’ একই সঙ্গে পারস্য উপসাগরের এই প্রণালির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ নিয়ন্ত্রণের বিষয়েও তিনি মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, ‘তেল নিয়ন্ত্রণে নিতে পারি এবং বিপুল মুনাফা করতে পারি।’ এর আগে মিত্রদের প্রতি তিনি হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার আহ্বান জানান বলেও জানা গেছে। তার এসব মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ট্রাম্পের এই বক্তব্যকে ‘অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তিনি ট্রাম্পের অবস্থানের তীব্র সমালোচনা করে বলেন, কেউ যদি কোনো বিষয়ে সিরিয়াস হতে চায়, তবে তার উচিত প্রতিদিন আগের দিনের বক্তব্যের বিপরীত কথা না বলা।

ম্যাখোঁ আরও বলেন, জোরপূর্বক হরমুজ প্রণালি মুক্ত করার ধারণা বাস্তবসম্মত নয়। তার মতে, এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে হলে প্রথমে যুদ্ধবিরতি এবং ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পথ তৈরি করতে হবে। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে বাণিজ্যিক জাহাজের সঙ্গে একটি আশ্বাসমূলক মিশনের অংশ হিসেবে সামরিক বাহিনী পাহারায় থাকতে পারে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত, যা দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। এ কারণে এই প্রণালিকে ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...
spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্ট...

সব পিঁপড়ার ওজন কি মানুষের সমান? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

পৃথিবীর সব পিঁপড়াকে এক পাশে এবং সব মানুষকে অন্য পাশে দাঁড়িপাল্লায় তুললে দুই পক্ষের ওজন প্রায় সমান হবে—এমন ধারণা বহু বছর ধরে প্রচলিত ছিল।...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনের শেষ সময়ে এখানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া...
spot_img