Monday, June 15, 2026
33.9 C
Dhaka

যুক্তরাষ্ট্রে সামরিক নেতৃত্বে পরিবর্তনের ঝড়

মার্কিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সেনাপ্রধান (চিফ অব স্টাফ) জেনারেল র‍্যান্ডি জর্জকে পদত্যাগ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি বাংলা।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান, মার্কিন সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জ শিগগিরই তার পদ থেকে অবসরে যাচ্ছেন। ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এই পদে মনোনীত করেছিলেন। যদিও সাধারণত সেনাপ্রধানের মেয়াদ চার বছর হয়, মাত্র দুই বছরের মাথায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

তবে তাকে কেন পদত্যাগ করতে বলা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করা হয়নি। জেনারেল জর্জ এর আগে প্রথম উপসাগরীয় যুদ্ধ ছাড়াও ইরাক ও আফগানিস্তান যুদ্ধে পদাতিক কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তার অপসারণের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ কাঠামোয় বড় ধরনের পুনর্গঠন করেছেন। জয়েন্ট চিফস অব স্টাফ হলো পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একটি প্যানেল, যারা প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীকে সামরিক বিষয়ে পরামর্শ দিয়ে থাকে।

সিবিএস নিউজকে দেওয়া এক বক্তব্যে একজন উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, তারা জেনারেল জর্জের সেবার জন্য কৃতজ্ঞ হলেও এখন নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। একইভাবে পেন্টাগনের মুখপাত্র পার্নেল বলেন, জাতির প্রতি জেনারেল জর্জের কয়েক দশকের সেবার জন্য তারা কৃতজ্ঞ এবং তার অবসর জীবনের জন্য শুভকামনা জানানো হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, জেনারেল জর্জের স্থলাভিষিক্ত হিসেবে সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে যুদ্ধক্ষেত্রে একজন পরীক্ষিত নেতা হিসেবে উল্লেখ করা হচ্ছে এবং তার অভিজ্ঞতার ওপর প্রতিরক্ষামন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে বলে জানানো হয়েছে।

পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে একের পর এক রদবদল করে আসছেন। এ পর্যন্ত তিনি এক ডজনেরও বেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব...

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয়...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর...

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...
spot_img

আরও পড়ুন

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুসলমানদের আহ্বান জানাতে যে ধ্বনি উচ্চারিত হয়, তা আজান নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে আজান...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাত পরে ফেলে দেওয়া হয়। তবে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে গুগল। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের সুবিধাও বাড়িয়েছে প্রযুক্তি...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলমানের দুঃখ-কষ্ট অন্য মুসলমান অনুভব করবে—এ শিক্ষাই পাওয়া যায় মহানবী হজরত মুহাম্মদ...
spot_img