Friday, April 3, 2026
26 C
Dhaka

বাঁশখালীতে মাকে হত্যার ঘটনায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন থেকে দুজনকে ধরা হয়। গ্রেপ্তারদের একজন নিহত নারীর ছেলে, আরেকজন পুত্রবধূ।

গ্রেপ্তার আসামিরা হলেন বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি এলাকার মোজাফফর আহমেদের ছেলে মো. কাশেম (২৮) এবং তাঁর স্ত্রী নারগিছ আক্তার (২৫)। নিহত রেহেনা বেগম (৬২) কাশেমের মা।

র‍্যাব জানায়, রেহেনা বেগম বড় ছেলে প্রবাসী মো. বেলাল, ছোট ছেলে কাশেম ও তাঁর স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। প্রবাসী ছেলে বেলাল মায়ের চিকিৎসা ও ওষুধের জন্য স্ত্রী নারগিছের মাধ্যমে কাশেমের কাছে টাকা পাঠাতেন। কিন্তু কাশেম সেই টাকা মায়ের কাছে না দিয়ে নিজের কাছে রাখতেন। এ নিয়ে প্রায়ই পারিবারিক বিরোধ লেগে থাকত।

এই বিরোধের জেরে গত বছরের ৫ জুন কাশেম ও তাঁর স্ত্রী নারগিছ মিলে রেহেনা বেগমকে গলা কেটে হত্যা করেন। হত্যার পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন। নিহতের ভাই মো. মোক্তার আহমদ বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। পরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে চকরিয়া থেকে দুজনকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

চার দিনেও ধরা পড়ল না ছিনতাইকারীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজশিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা...

বন বিভাগের নজরদারিতে শোকাহত হাতি দম্পতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়ায় একটি অগভীর ডোবার...

সিরাজগঞ্জে এমপি আমির হামজার মানহানি মামলার সমন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক, দীর্ঘ সারি শেষ

সিলেট বিভাগের সব ফিলিং স্টেশন ও সিএনজি রিফুয়েলিং স্টেশনের...

কর্ণফুলী নদীতে অবৈধ ডিজেল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাখা একটি ট্যাংকার থেকে প্রায় ৩৭...

পরিচ্ছন্ন জনপ্রতিনিধি মোস্তফা কামালকে স্মরণ

নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল মনসুরের...

নারায়ণগঞ্জে নবজাতক উদ্ধার, মা–বাবা সহায়তায়

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বক্তারকান্দি এলাকায় এক দিন বয়সী নবজাতককে...

চান্দিনায় সাংবাদিক আটক: প্রশাসনের পদক্ষেপ

কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাগ্‌বিতণ্ডা ও...

রাজশাহীতে হামে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগী, হাসপাতালে ১৩২ জন চিকিৎসাধীন

রাজশাহী – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ...

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ১১৫ শিশু হাসপাতালে, নতুন শনাক্ত ১

বরিশাল – বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোয় হামের উপসর্গ নিয়ে...

এনসিপি: ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথের সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে

বরিশাল – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, প্রশাসনের পক্ষ থেকে মামলা

খুলনা – খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার প্রাইভেট কারের...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদী – রায়পুরা উপজেলার স্থানীয় কৃষকের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট...

ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজন শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর – সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকায় ইটভাটায়...
spot_img

আরও পড়ুন

চার দিনেও ধরা পড়ল না ছিনতাইকারীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজশিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার সকালে পূর্ব ইসদাইর এলাকার রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী...

বন বিভাগের নজরদারিতে শোকাহত হাতি দম্পতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়ায় একটি অগভীর ডোবার মধ্যে হাতির শাবকের মরদেহ পড়ে আছে। মরদেহের বেশির ভাগ অংশ পানিতে ডুবে রয়েছে। শাবকের পাশে...

সিরাজগঞ্জে এমপি আমির হামজার মানহানি মামলার সমন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক, দীর্ঘ সারি শেষ

সিলেট বিভাগের সব ফিলিং স্টেশন ও সিএনজি রিফুয়েলিং স্টেশনের ধর্মঘট বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘটের পর আজ দুপুর থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক...
spot_img