Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

নারায়ণগঞ্জে নবজাতক উদ্ধার, মা–বাবা সহায়তায়

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বক্তারকান্দি এলাকায় এক দিন বয়সী নবজাতককে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে স্থানীয় লোকজনের তৎপরতায় শিশুটি শেষ পর্যন্ত জীবিত উদ্ধার হয়। পরে পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের হস্তক্ষেপে মুচলেকা নিয়ে নবজাতকটিকে আবারও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্দর উপজেলার এই ঘটনায় নবজাতকের মা রাহেলা বেগম এবং তাঁর স্বামী আবদুল মালেক রংপুর জেলার পীরগাছা থানার পঞ্চনন গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা বন্দর উপজেলার বক্তারকান্দি এলাকায় বসবাস করেন। দুর্ঘটনায় এক পা ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবদুল মালেক ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দম্পতির আরও তিনটি সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মা রাহেলা বেগম নবজাতককে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে নদীতে ফেলার সময় আশপাশের লোকজন দেখে ফেলেন। ব্যাগের ভেতরের নড়াচড়া দেখে তারা শিশুটিকে উদ্ধার করেন এবং বন্দর থানায় খবর দেন। পুলিশ এসে নবজাতককে উদ্ধার ও রাহেলা বেগমকে থানায় নিয়ে আসে। পরে নবজাতককে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, অভাব ও মানসিক চাপে ওই নারী তাঁর এক দিনের নবজাতককে ফেলে দেওয়ার চেষ্টা করেন। লোকজন পুলিশে খবর দিলে নবজাতকসহ নারীকে থানায় আনা হয়। শিশুটি সুস্থ আছে। পরে সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে মুচলেকা নিয়ে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ওসি আরও বলেন, ওই দম্পতির আরও তিন সন্তান রয়েছে। নতুন শিশুটি আসায় পরিবারে সমস্যা হতে পারে ভেবে এ ঘটনা ঘটেছে। বড় ছেলে ১০ বছর, মেয়ে ৬ বছর, ছোট ছেলে আড়াই বছর বয়সী।

নবজাতকের বাবা আবদুল মালেক জানান, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। তিনি বলেন, সংসারের খরচ বেড়ে যাওয়ায় স্ত্রী চাইতেন বাচ্চা না রাখার। কিন্তু গোপনে সন্তান প্রসব হলে স্ত্রী শিশুটিকে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তারা নিজেরাই শিশুটিকে লালনপালন করতে চান।

তিনি আরও জানান, ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় অস্ত্রোপচারের পর বাঁ পা ক্ষতিগ্রস্ত হয়ে লাঠি ভর দিয়ে চলাফেরা করেন। এই অবস্থাতেই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।

বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফয়সাল কবির বলেন, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। আর্থিক ও পারিবারিক অবস্থার কারণে সতর্কতামূলক মুচলেকা দিয়ে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর বাবা চাইলে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...
spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...
spot_img