নওগাঁ, পত্নীতলা – বোরকা পরিধান করে নারীর ছদ্মবেশে তেল নিতে এসে ধরা পড়েছেন এক যুবক। বুধবার রাতে নজিপুর পৌরসভার মেসার্স মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফিলিং স্টেশনে তখন তেলের জন্য ভিড় ছিল। সারিতে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলচালকরা দেখতে পান, একজন বোরকা পরা ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সামনে এসে দাঁড়াচ্ছেন। এতে কিছুটা উত্তেজনা তৈরি হয়। পরে জানা যায়, তিনি একজন যুবক।
ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী মামুন হোসেনের ছেলে অভি জানান, যুবক ধরা পড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তাঁকে বিদায় করা হয়। সম্ভবত আগে তেল পাওয়ার বা ফেসবুকে ভাইরাল হওয়ার আশায় তিনি এই ছদ্মবেশ নিয়েছিলেন।
ভিডিওটি বুধবার রাতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
সিএ/এমই


