Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

তাপপ্রবাহে রাজশাহীতে জনজীবন বিপর্যস্ত

চৈত্রের খরতাপে রাজশাহীর জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। টানা দুই দিন ধরে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তপ্ত রোদে কাজ করতে গিয়ে শ্রমিকেরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন। আধা ঘণ্টা বা এক ঘণ্টা কাজ করলেই হাঁপিয়ে উঠছেন অনেকে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) দুপুরে নগরের বিভিন্ন এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

নগরের পঞ্চবটী এলাকায় ইট ভাঙার মেশিনের পাশে কাজ করতে দেখা যায় মো. রেজাউল করিমকে। মাথায় গামছা জড়িয়ে ঘাম ভেজা শরীর নিয়ে তিনি কাজ করছিলেন। কিছুক্ষণ পরপরই হাত দিয়ে ঘাম মুছছিলেন। তিনি বলেন, এখন আর আগের মতো একটানা কাজ করা যায় না। আধা ঘণ্টা বা এক ঘণ্টা কাজ করলেই শরীর আর সাড়া দেয় না। গরম খুব বেশি।

একই স্থানে কাজ করা আরেক শ্রমিক জাহাঙ্গীরও একই অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, গরম বেশি হলেও কাজ তো বন্ধ রাখা যায় না। জীবিকার তাগিদে কষ্ট সহ্য করেই কাজ করতে হচ্ছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রচণ্ড গরমে তাঁদের কাজের ধরনেও পরিবর্তন এসেছে। একটানা কাজ করার বদলে মাঝেমধ্যে বিরতি নিতে হচ্ছে। কেউ পানি খাচ্ছেন, কেউ ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ বিশ্রামের পর আবার কাজে ফিরছেন।

শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, মাঝে মাঝে মেশিন বন্ধ করে বিশ্রাম নিতে হয়। না হলে এই গরমে কাজ করা সম্ভব হয় না।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা তিনটায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। সে হিসেবে রাজশাহীতে টানা দুই দিন ধরেই মৃদু তাপপ্রবাহ চলছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। মাঝখানে কিছুদিন বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছিল। তবে গত দুই দিন ধরে আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

এই তীব্র গরমে শুধু শ্রমিকেরা নয়, নগরের সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন। কাজলা এলাকায় রিকশাচালক সোহেল রানা মাথায় গামছা বেঁধে যাত্রী খুঁজছিলেন। তিনি বলেন, আজ গরম বেশি। মানুষ কম বের হচ্ছে, তাই যাত্রীও কম।

রোদ থেকে বাঁচতে অনেকে ছাতা ব্যবহার করছেন। কেউ কেউ গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন। আলুপট্টি এলাকায় পদ্মা নদীর ধারে গাছতলায় বসে থাকতে দেখা যায় মো. বাতেনকে। তিনি বলেন, একটি কাজে শহরে এসেছিলেন। কিন্তু রোদ এত বেশি যে কোথাও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। বাতাসও গরম, তাই গাছের নিচে বসে আছেন।

এদিকে তাপপ্রবাহের প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, উত্তরবঙ্গে গরম এমনিতেই বেশি থাকে। এ বছর গরমে অসুস্থ রোগীর সংখ্যা বাড়তে পারে। সে কারণে হাসপাতালে একটি হিট স্ট্রোক কর্নার চালু রাখা হয়েছে।

গরমে করণীয় সম্পর্কে তিনি বলেন, বাইরের ভাজাপোড়া বা খোলা শরবত এড়িয়ে চলতে হবে। ঢিলেঢালা পোশাক পরতে হবে, ছাতা ব্যবহার করতে হবে এবং সরাসরি রোদে বেশি সময় থাকা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে তরল পান করার পরামর্শ দেন তিনি। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকারও কথা বলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img