Wednesday, September 16, 2026
31 C
Dhaka

গাংনীতে আগুনে পুড়ে গেল প্রায় ১০০ বিঘা গমক্ষেত

মেহেরপুরের গাংনী উপজেলায় গম কাটার পর জমির নাড়া পরিষ্কার করতে আগুন ধরানোর ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে গেছে। বৃহস্পতিবার ( ২ এপ্রিল) দুপুরে উপজেলার হাড়িয়াদহ গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় কৃষকেরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাড়িয়াদহ গ্রামের কৃষক ওসমান আলী তাঁর জমিতে গম কাটার পর অবশিষ্ট নাড়া পরিষ্কার করতে আগুন দেন। তবে বাতাসের তোড়ে আগুন দ্রুত পাশের জমিগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি খেতে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে স্থানীয় কৃষকেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। বালতি ভরে পানি এনে এবং বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। কেউ কেউ গাছের কাঁচা ডালপালা ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় কৃষক ফজলুল হক ও বাছেদ মিয়া বলেন, ওসমান আলীর দেওয়া আগুন বাতাসের কারণে দ্রুত এক জমি থেকে আরেক জমিতে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের কয়েকটি গ্রাম থেকে শতাধিক মানুষ ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে অধিকাংশ ফসলই রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত কৃষক মজিদ মিয়া বিলাপ করে বলেন, আর দুই দিন পরেই গম কাটার কথা ছিল। সারা বছর এই ফসলের দিকে চেয়ে ছিলেন। এখন ঋণের টাকা দেবেন কীভাবে, আর পরিবারকেই কী খাওয়াবেন?

ঘটনার খবর পেয়ে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে তাঁরা দ্রুত সরকারি সহায়তা পেতে পারেন।

এ বিষয়ে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জেসমিন ফেরদৌস বলেন, ফসল কাটার পর জমিতে খড় বা নাড়া পোড়ানো হলে অগ্নিঝুঁকি বাড়ে। একই সঙ্গে এতে মাটির উর্বরতা ও উপকারী অণুজীব ধ্বংস হয়। হাড়িয়াদহ মাঠের এই ঘটনা মূলত সচেতনতার অভাবের কারণেই ঘটেছে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের দ্রুত অর্থসহায়তা দেওয়ার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img