Wednesday, September 16, 2026
30 C
Dhaka

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে নতুন করে দেখা দিয়েছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) বা পাতাপোড়া রোগ। এতে করে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে, বিশেষ করে শীষ বের হওয়া ধানে রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ফলন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বোরো মৌসুমে নিয়মিত কীটনাশক প্রয়োগে পচন ও মাজরা পোকার আক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এখন নতুন করে পাতাপোড়া রোগ দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে ধানের পাতা শুকিয়ে যাচ্ছে, আবার কোথাও পুরো ক্ষেতই আক্রান্ত হয়ে পড়ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, শীষ বের হওয়া ধানের পাতাগুলো খয়েরি রং ধারণ করে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। কোনো কোনো জমিতে আক্রান্ত চারা প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় অনেক কৃষক ছত্রাকনাশক ব্যবহার করছেন ফসল রক্ষার আশায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর কেন্দুয়ায় প্রায় ২০ হাজার ৭৩০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। রোয়াইলবাড়ি, কান্দিউড়া ও চিরাং ইউনিয়নের কিছু স্থানীয় জাতের ধানে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সাম্প্রতিক ঝড়-বৃষ্টির পর বাতাসের মাধ্যমে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে রোগ ছড়িয়ে পড়ছে।

তবে কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শীষ বের হওয়ার সময় এ রোগ দেখা দিলেও ফলনে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম। সঠিক মাত্রায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল কীটনাশক প্রয়োগ করলে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

রোয়াইলবাড়ি এলাকার কৃষক হলুদ মিয়া বলেন, ‘দুই বিঘা জমিতে এবার বোরো আবাদ করেছি। টানা বৃষ্টির পর কোনো কিছু বুঝে ওঠার আগেই কিছু জমির চারার পাতাগুলো শুকিয়ে গেছে। এসব জমিতে নিশ্চিত ফলন বিপর্যয় ঘটবে।’

অন্য কৃষক হাবিব মিয়া জানান, ‘এবার পাতাপোড়া রোগ সবচেয়ে বেশি দেখা দিয়েছে। অবস্থা দেখে অনেক কৃষকই দুশ্চিন্তায় পড়েছেন। কৃষিকর্মী ও কীটনাশক ব্যবসায়ীদের পরামর্শে বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করছি।’

কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, ‘এই রোগকে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট বা সংক্ষেপে বিএলবি বলা হয়। এ উপজেলায় প্রায় তিন হেক্টর জমিতে এই রোগ দেখা দিয়েছে। জমিতে এমওপি (পটাশ) সারের ঘাটতির কারণে এ রোগের লক্ষণ দেখা দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘ধানের চারা আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে জমি শুকনো রাখতে হবে এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করলে দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব। মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এ রোগে বোরো ফলনে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা নেই।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img