Tuesday, July 7, 2026
31.3 C
Dhaka

চট্টগ্রামে ঝুট গুদামে অগ্নিসংযোগ, জড়িতদের শনাক্তে তদন্ত

চট্টগ্রামের চান্দগাঁও থানার অনন্যা আবাসিক এলাকার সংলগ্ন একটি গার্মেন্টস ঝুট গুদামে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে ৮-১০ জনের একটি দল গুদামে প্রবেশ করে কর্মচারীদের বের করে দিয়ে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনাকালে একটি দল হঠাৎ গুদামে গিয়ে উপস্থিত কর্মচারীদের জোরপূর্বক বাইরে বের করে দেয়। এরপর তারা একটি বোতল থেকে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আগুন লাগার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, আজ দুপুরের দিকে ৮-১০ জনের একটি গ্রুপ ঝুট গুদামে গিয়ে কর্মচারীদের বের করে দেয়। এরপর তারা দুই লিটারের একটি বোতল থেকে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে চলে যায়। তবে কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও বলেন, ‘আমাদের টিম ক্ষতিগ্রস্ত গুদাম পরিদর্শন করেছে। ওই ঝুট গুদামের মালিকের কাছে গত রমজানে চাঁদা চেয়েছিল একটি পক্ষ। তবে তিনি থানায় কোনো অভিযোগও করেননি, আমাদের কোনো সহযোগিতাও তিনি চাননি।’

স্থানীয় বাসিন্দা শওকত হোসেন জানান, দুপুরের আগে একটি দল এসে গুদামে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশকেও দেখা গেছে। তবে কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এর আগে গত বছরের শেষের দিকে নগরের পাঁচলাইশ ও বায়েজিদ থানার দুটি ঝুট গুদামেও চাঁদা না পেয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমান ঘটনাটির সঙ্গে আগের ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা জোরদারে বৈঠক

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী করা, শান্তিরক্ষীদের...

গণঅভ্যুত্থানের দিনলিপি: ৭ ও ৮ জুলাই, টানা ‘বাংলা ব্লকেডে’ অচল হয়ে পড়ে রাজধানী

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে...

আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না গাজীপুর-টাঙ্গাইলের বিভিন্ন এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আজ মঙ্গলবার (৭...

বিভক্তি নয়, দেশ গঠনে প্রয়োজন জাতীয় ঐক্য

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার...

স্বর্ণ চোরাচালানে সক্রিয় অর্ধশত মাফিয়া, তদন্তে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশে স্বর্ণ চোরাচালান ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হলেও...

ছয় দিনের বিরতি শেষে আজ বিকেলে আবার বসছে জাতীয় সংসদ

ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) আবার...

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম।...

ফুটবল মাঠে মুসলিম খেলোয়াড়দের সিজদার তাৎপর্য কী

বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো ম্যাচে শেষ বাঁশি...

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন...
spot_img

আরও পড়ুন

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫ আগস্টের আগেই উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে গঠিত পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর নিচু এলাকাগুলোতে হাঁটুপানি থেকে শুরু করে কোথাও কোথাও আরও বেশি...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু রাজনৈতিক মতপার্থক্যের কারণে নয়, এর সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্বলতাও জড়িত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা...
spot_img