Wednesday, July 22, 2026
25.9 C
Dhaka
No menu items!

উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসা সংকটে রোগীদের দুর্ভোগ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। উত্তরাঞ্চলের আট জেলার মানুষের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালটিতে গুরুতর রোগীদের জন্য মাত্র ১০টি আইসিইউ শয্যা থাকায় সংকট আরও তীব্র হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৩০ দিনে আইসিইউতে ভর্তি হওয়া ৫৮ জন রোগীর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসক সংকটসহ পর্যাপ্ত সুবিধার অভাবকে এসব মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে আইসিইউতে ১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের বেশিরভাগই সংকটাপন্ন অবস্থায় আছেন। স্ট্রোক, নিউমোনিয়া এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত এসব রোগীর দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন হলেও সীমিত শয্যার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে।

রোগীর স্বজনদের অভিযোগ, আইসিইউতে শয্যা পাওয়া এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই রোগীদের ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে রোগীর অবস্থা আরও জটিল হয়ে পড়ছে বলে জানান তারা।

নীলফামারীর ডোমার উপজেলার আরজিনা বেগম জানান, তার স্বামী ২৪ দিন ধরে গুরুতর অসুস্থ এবং অনেক চেষ্টার পর আইসিইউতে ভর্তি করাতে সক্ষম হয়েছেন। একইভাবে অন্যান্য রোগীর স্বজনরাও দীর্ঘ অপেক্ষার কথা তুলে ধরেছেন।

আরেক রোগীর স্বজন জয়নাল আহমেদ বলেন, বেসরকারি হাসপাতালে আইসিইউতে প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়, যা সাধারণ মানুষের পক্ষে বহন করা কঠিন। তাই সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অপেক্ষায় থাকলেও সিরিয়াল পেতে দেরি হওয়ায় রোগীর মৃত্যুঝুঁকি বাড়ছে।

হাসপাতালটিতে এক হাজার শয্যা থাকলেও প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। এত বিপুল রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনীয় আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের চিকিৎসা কার্যত ব্যাহত হচ্ছে।

রোগীর স্বজনদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এক স্বজন বলেন, ছয় মাস আগেও আইসিইউ শয্যার জন্য চেষ্টা করেও পাওয়া যায়নি, এখনো একই পরিস্থিতি চলছে। টাকার অভাবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া সম্ভব না হওয়ায় তারা অসহায় অবস্থায় আছেন।

বিশেষজ্ঞদের মতে, শুধু শয্যা বাড়ানোই নয়, আধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম, ভেন্টিলেটর, প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো জরুরি। তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দরিদ্র রোগীরা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

রমেকের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আলফে সানি মৌদুদ আহমেদ বলেন, প্রতিদিনের আড়াই থেকে তিন হাজার রোগীর অন্তত ১০ শতাংশের আইসিইউ প্রয়োজন। সে অনুযায়ী অন্তত ১০০টি শয্যা থাকা জরুরি।

তিনি আরও বলেন, বর্তমানে ১০টি শয্যা দিয়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। পর্যাপ্ত যন্ত্রপাতি ও দক্ষ জনবল না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, সীমিত সম্পদ নিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। আইসিইউ শয্যা বৃদ্ধির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img