Monday, September 7, 2026
28 C
Dhaka

ট্রাম্পকে ব্যঙ্গ করে ন্যাশনাল মলে সোনালি টয়লেটসহ সিংহাসন

ওয়াশিংটনের ন্যাশনাল মলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি বিশাল প্রতীকী সিংহাসন স্থাপন করা হয়েছে। সোনালি রঙের এই সিংহাসনের মাঝখানে বসার জায়গার পরিবর্তে একটি টয়লেট বসানো হয়েছে, যা ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

সিংহাসনটি দেখতে অনেকটা মার্বেল ও সোনার সমন্বয়ে তৈরি বলে মনে হয়। তবে সাধারণ আসনের জায়গায় বসানো হয়েছে একটি টয়লেট। এর সঙ্গে যুক্ত একটি ফলকে লেখা রয়েছে, ‘রাজার উপযুক্ত সিংহাসন।’ ন্যাশনাল মলে ঘুরতে আসা অনেক দর্শনার্থী সেখানে বসে ছবি তুলছেন এবং বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

ফলকে আরও লেখা রয়েছে, ‘নজিরবিহীন বিভাজন, বাড়তে থাকা সংঘাত এবং অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প সেই বিষয়ের ওপর মনোযোগ দিয়েছেন, যা সত্যিই গুরুত্বপূর্ণ—হোয়াইট হাউসের লিংকন বাথরুমটি নতুন করে সাজানোর ওপর গুরুত্ব দিচ্ছেন। এটি এমন একজন অটল স্বপ্নদ্রষ্টার প্রতি শ্রদ্ধাঞ্জলি, যিনি সমস্যাকে উপেক্ষা করে চলেছেন এবং বাথরুমটিকে সোনালি রঙে রাঙিয়ে দিয়েছিলেন।’

গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প হোয়াইট হাউস ও ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনায় ব্যাপক সংস্কারকাজ শুরু করেছেন। এর মধ্যে লিংকন বেডরুমের পাশে থাকা বাথরুমের সংস্কারও রয়েছে। পাশাপাশি ওভাল অফিসে সোনালি কারুকাজ যুক্ত করা হয়েছে।

এ ছাড়া একটি বলরুম তৈরির পরিকল্পনার অংশ হিসেবে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একটি অংশ ভেঙে ফেলার কথাও জানা গেছে। ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনের কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুটি পুনর্নির্মাণের পরিকল্পনাও করছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল ই–মেইলে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ট্রাম্প হোয়াইট হাউস এবং আমাদের রাজধানীকে আগের চেয়ে আরও সুন্দর করে তুলছেন।’

প্রেসিডেন্টকে ব্যঙ্গ করে তৈরি করা সিংহাসন নিয়ে মন্তব্য জানতে চাইলে ইঙ্গল বলেন, ‘প্রেসিডেন্ট আমেরিকান জনগণের স্বার্থে কাজ করছেন। বিশাল জনমতে নির্বাচিত হয়ে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করা থেকে তিনি কখনোই পিছু হটবেন না।’

প্রতীকী সিংহাসনের পাশে একটি টয়লেট পেপারের রোলও রাখা হয়েছে। সেখানে লেখা আছে ‘দ্য সিক্রেট হ্যান্ডশেক’। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একই নামের একটি দল এর আগে ট্রাম্প ও প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের হাত ধরে থাকার একটি ভাস্কর্য তৈরির কথা স্বীকার করেছিল। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে দলটির সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img