Sunday, June 14, 2026
28 C
Dhaka

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে এবং আরব রাজপরিবারগুলোর সদস্যদের পশ্চিমা দেশগুলো থেকে তাড়িয়ে যুদ্ধের সম্মুখসারে মোতায়েন করতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর ৩৪ বছর বয়সী ছেলে ইয়ার নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর ‘রিজার্ভ’ সদস্য হিসেবে দায়িত্ব পালনের যোগ্য। ‘ওয়াইনেট নিউজ’-এর তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি পর্যন্ত ইয়ার তাঁর মা সারার সঙ্গে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ছিলেন।

নিজের পডকাস্ট ‘ওয়ার রুম’-এ ব্যানন বলেন, মিয়ামিতে থাকা নেতানিয়াহুর ছেলেকে কালই বের করে দিন। যখন তাঁদের আমাদের দরকার, তখন স্বরাষ্ট্র দপ্তর (ডিএইচএস) কোথায়? ওকে তাড়িয়ে দেশে পাঠিয়ে দিন। ওকে ইউনিফর্ম পরিয়ে দিন। ওকে যেন যুদ্ধের সম্মুখসারিতে রাখা হয়।

ইসরায়েলের ‘চ্যানেল ১২’ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালালেও ইসরায়েল সেখানে কোনো সেনা পাঠাবে না। এই খবরের পর সোমবার অনলাইনে ব্যাননের মন্তব্য সমালোচনার মুখে আসে।

ইরানে হামলা চালাতে ইসরায়েলই যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করেছে বলে ধারণা আছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েল একাই হামলা করতে যাচ্ছিল, ফলে মার্কিন সেনারা ঝুঁকির মুখে পড়ত। তাই যুক্তরাষ্ট্র নিজে অভিযান শুরু করে।

উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার ট্রাম্পের কাছে তদবির করেছিল যেন হামলা না হয়। তবুও মার্কিন ও ইসরায়েলের হামলার জবাবে এসব দেশে থাকা মার্কিন স্থাপনায় কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে তেহরান।

স্যাটেলাইটে ধারণ করা ছবিতে ইরানের খারগ দ্বীপ।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন সামরিক অভিযানে কিছু উপসাগরীয় দেশ সমর্থন দিচ্ছে। ‘মিডল ইস্ট আই’ জানিয়েছে, সৌদি আরব দেশটির ‘কিং ফাহাদ বিমানঘাঁটি’ মার্কিন বাহিনীর ব্যবহারের জন্য খুলে দিয়েছে।

ব্যানন বলেন, ইসরায়েল এবং আরবরা আমাদের নিয়ে খেলছে। ইউরোপীয়রাও আমাদের নিয়ে খেলছে। আমরা সৈন্য পাঠাচ্ছি, সেটা ঠিক আছে। ‘অপারেশন ভিক্টরি’ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে আরও বিকল্প থাকা জরুরি।

তিনি আরও বলেন, যেসব আরব দেশ যুক্তরাষ্ট্রে স্থল অভিযান চায়, তাদেরও সেনা পাঠানো উচিত। উপসাগরীয় শাসকরা বিলাসবহুল জীবন যাপন করছে, আর যুদ্ধের জন্য সেনারা প্রস্তুত। তিনি বলেন, আমি আরবদের চাই। সংযুক্ত আরব আমিরাতকে চাই, এমবিজেড–কে চাই। খারগ দ্বীপ লক্ষ্যবস্তু, যান।

প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ বলেন, কয়েকজন কাতারি প্রিন্সকেও যুক্ত করুন। সৌদি প্রিন্সদেরও পাঠান। লন্ডনের ক্যাসিনো এবং বারবনিতালয় থেকে তাঁদের বিদায় করুন। উপসাগরীয় অঞ্চলে ফেরত পাঠান।

ব্যানন দীর্ঘদিন ধরেই বিদেশে মার্কিন হস্তক্ষেপের সমালোচনা করছেন। ২০১৬ সালে তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রধান উপদেষ্টা ছিলেন। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি প্রধান কৌশলবিদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্টিভ ব্যানন প্রায়ই ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের একটি ‘আশ্রিত রাষ্ট্র’ বলে সমালোচনা করেন। তিনি ট্রাম্পের ইরান আক্রমণের সিদ্ধান্ত সরাসরি নিন্দা না জানিয়ে সতর্কভাবে নিজের অবস্থান প্রকাশ করছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img