Wednesday, May 27, 2026
24 C
Dhaka

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের, পুলিশ তদন্তে

নওগাঁ শহরের একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুনকান্দি মোড়ে গ্যারেজে থাকা একটি বাস থেকে লাশ উদ্ধার করা হয়।

মৃত যুবকের নাম জাহিদ ইসলাম (২২)। তিনি মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। জাহিদ ইসলাম বি আর সুপার পরিবহন নামের একটি বাসের চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও নওগাঁ সদর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম ওই বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। গতকাল সোমবার বাসটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে শহরের বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে মেরামতের জন্য নেওয়া হয়। বাসটির ইঞ্জিন মেরামতের কাজ চলাকালীন রাতে জাহিদ ইসলাম ও তাঁর সহকর্মী ইউসুফ বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন।

সকালে ইউসুফ তাঁকে ঘুম থেকে জাগানোর জন্য বারবার ডাকলেও কোনো সাড়া পাননি। এরপর বিষয়টি থানা–পুলিশকে জানালে, আজ বেলা ১১টার দিকে পুলিশ বাস থেকে জাহিদের মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড তা ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর বলা সম্ভব হবে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

দরুইনে রেল দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (৪৫) নামে এক...

স্থায়ী সেতুর দাবিতে ক্ষোভ মির্জাপুরবাসীর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় লৌহজং...

নজরুলের মানবতার দর্শন তুলে ধরলেন আইনমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী...

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...
spot_img

আরও পড়ুন

দরুইনে রেল দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ...

স্থায়ী সেতুর দাবিতে ক্ষোভ মির্জাপুরবাসীর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় লৌহজং নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো জোয়ারের পানির প্রবল স্রোত ও কচুরিপানার চাপে ভেঙে গেছে। এতে...

নজরুলের মানবতার দর্শন তুলে ধরলেন আইনমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে। তিনি...

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...
spot_img