Wednesday, April 1, 2026
25 C
Dhaka

হাম আইসোলেশন সেন্টারে চিকিৎসা চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে

পাবনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ২৫ জন রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ২১ জন শিশু এবং ৪ জন প্রাপ্তবয়স্ক। হাসপাতালের শিশু ওয়ার্ডে ছোঁয়াচে রোগ মোকাবিলায় পৃথক দুটি ‘হাম আইসোলেশন কর্নার’ তৈরি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১৩৪ জন হাম রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে নমুনা পরীক্ষা করে ৬০ জনের হাম শনাক্ত হয়েছে। কিছু নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গত ১০ দিনে হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। গত ৯ দিনে নতুন রোগী ভর্তি হয়েছে ৩৭ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন। মৃতের খবর নেই। ভর্তি রোগীদের মধ্যে ১২ জন ছেলে শিশু, ৯ জন মেয়ে শিশু এবং বাকি চারজন প্রাপ্তবয়স্ক পুরুষ, যাদের বয়স ২২ থেকে ৩৬ বছর।

দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীদের চাপ অত্যধিক দেখা গেছে। ৩৮ শয্যার শিশু ওয়ার্ডে ২০৬ জন ভর্তি রয়েছে, যেখানে হাম আক্রান্ত ২৫ জনকে পৃথক আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। প্রাপ্তবয়স্ক রোগীদের অন্য একটি আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। শিশু আইসোলেশন সেন্টার পূর্ণ হওয়ায় সামনের বারান্দাতেও রোগীদের রাখা হয়েছে।

এক সপ্তাহ ধরে হাম আক্রান্ত আট মাস বয়সী ছেলে নিয়ে হাসপাতালের বারান্দায় আছেন বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের মো. মোনজেদ মোল্লা। তিনি জানান, ছেলের জ্বর, ঠান্ডা ও কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হয়। পরে শরীরে হাম দেখা দেয় এবং শ্বাসকষ্টও হয়। তবে বর্তমানে শিশুটি কিছুটা সুস্থ।

জেলা সদরের আতাইকুলা গ্রামের মনিরা খাতুন দুই দিন ধরে পাঁচ বছরের মেয়েকে নিয়ে হাসপাতালে রয়েছেন। তিনি বলেন, হামের সঙ্গে ঠান্ডা কাশি ও জ্বর রয়েছে মেয়ের। টিকার বিষয়ে জানতে চাইলে বলেন, আমরা গ্রামের মানুষ, টিকার বিষয়টি সব ঠিকমত জানি না।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. জাহিদুল ইসলাম জানান, এবার হামের চিত্র ভিন্ন। সাধারণত ৯ মাস বয়সে হামের টিকা দেওয়া হয়, তবে এবার ৯ মাসের কম বয়সী শিশুদের মধ্যে আক্রান্ত বেশি দেখা গেছে। পাশাপাশি প্রাপ্তবয়স্করাও হাসপাতালে ভর্তি হয়েছেন। শিশুদের মধ্যে অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে।

হাসপাতালের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন নতুন রোগী হাসপাতালে আসছেন। দুটি পৃথক আইসোলেশন সেন্টার করা হয়েছে, একটিতে শিশুদের, অন্যটিতে প্রাপ্তবয়স্কদের রাখা হচ্ছে।

পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, হাম পরিস্থিতি নিয়ে সতর্ক আছি। জেনারেল হাসপাতালের বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও রোগী আসছে। এসব হাসপাতালে পৃথক ‘হাম আইসোলেশন কর্নার’ খোলা হয়েছে। প্রতিটি হাসপাতালে হামে আক্রান্তদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...

মেহেরপুরে বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল...
spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা যায়। এ ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা ইসলামি দৃষ্টিকোণ থেকে বৈধ কি না—এ নিয়ে অনেকের প্রশ্ন...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের বৈঠকের পর চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন।...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ নাগরিকদের জীবন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। বেসামরিক এলাকা এবং ছোট ব্যবসাগুলোর ওপর হামলা চলছে,...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে। টানা এক বছর ধরে প্রায় ৩০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে এই...
spot_img