Sunday, June 14, 2026
27.5 C
Dhaka

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা হয়। এতে আদৌ কোনো ভুল হয় কি না—এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই কৌতূহলের বিষয়। অসীম দশমিক ০.৯৯৯… এবং ১ কি একই মান বোঝায়, নাকি তাদের মধ্যে সূক্ষ্ম কোনো পার্থক্য আছে—এ নিয়ে গণিতের ব্যাখ্যাই দেয় চূড়ান্ত উত্তর।

সংখ্যা শেখার প্রাথমিক পর্যায়ে আমরা ভগ্নাংশ ও দশমিকের ধারণা পাই। যেমন ১/৩ কে দশমিকে প্রকাশ করলে দাঁড়ায় ০.৩৩৩…, যেখানে ৩ সংখ্যাটি অনন্তকাল ধরে পুনরাবৃত্তি হয়। একে বলা হয় আবৃত্ত দশমিক। অন্যদিকে পাই বা রুট টুর মতো অমূলদ সংখ্যাগুলোর দশমিক অংশ কোনো নির্দিষ্ট নিয়ম মানে না এবং অসীম পর্যন্ত বিস্তৃত থাকে।

এই প্রেক্ষাপটে ০.৯৯৯… এবং ১-এর সম্পর্ক বোঝাতে একটি সহজ পদ্ধতি ব্যবহৃত হয়। ১/৩ = ০.৩৩৩… হলে, উভয় পাশে ৩ দিয়ে গুণ করলে পাওয়া যায় ১ = ০.৯৯৯…। অর্থাৎ গণিতের নিয়ম অনুসারে এই দুটি মান সমান।

এটি জ্যামিতিক ধারার মাধ্যমেও ব্যাখ্যা করা যায়। ০.৯, ০.৯৯, ০.৯৯৯—প্রতিটি ধাপে সংখ্যাটি ১-এর আরও কাছাকাছি পৌঁছায়। অসীম সংখ্যক ৯ যুক্ত হলে এই দূরত্ব শূন্যে নেমে আসে। ফলে ০.৯৯৯… এবং ১-এর মধ্যে কোনো ব্যবধান থাকে না।

তবে কেউ যদি এ দুটি সংখ্যাকে আলাদা বলে ধরে নেন, তাহলে সংখ্যারেখার মৌলিক নিয়ম ভেঙে যায়। কারণ, দুই ভিন্ন সংখ্যার মাঝে সবসময় আরেকটি সংখ্যা থাকার কথা, কিন্তু এখানে তা সম্ভব হয় না। পাশাপাশি, ১ দিয়ে গুণ করলে একই সংখ্যা পাওয়ার নিয়মও লঙ্ঘিত হয়।

গণিতের একটি বিশেষ শাখা ননস্ট্যান্ডার্ড অ্যানালাইসিসে ইনফিনিটেসিমাল ধারণা ব্যবহার করে এদের সামান্য ভিন্ন ধরা যেতে পারে। তবে সাধারণ গণিতে ০.৯৯৯… এবং ১ সম্পূর্ণ সমান হিসেবেই বিবেচিত হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img