Tuesday, March 31, 2026
25 C
Dhaka

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫ সালে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। হাসানাত আবদুল্লাহ হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর মো. সহিদুল ইসলাম সরদার আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন। ট্রাইব্যুনালের তিন বিচারকের নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। অপর দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

চার আসামির মধ্যে বরিশালের উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন কারাগারে থাকলেও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক রয়েছেন।

ভুক্তভোগী ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা। আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও হাসানাত আবদুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে গৌরনদী–গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পাশে তাদের গুলি করে হত্যা করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাতীয় সংসদে হান্নান মাসউদের প্রশ্নোত্তর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ...

মুসাফাহার সময় যে দোয়া পড়া সুন্নত

ইসলামে পারস্পরিক সাক্ষাতে মুসাফাহা একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল হিসেবে...

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাবে জ্বালানি ও পানি বণ্টন

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। আন্তর্জাতিক...

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া...

সহজে বানান কাচকি মাছের মজাদার চচ্চড়ি

ঈদের ভারী খাবারের পর হালকা ও ঘরোয়া স্বাদের খাবার...

ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সকাল...

ভারতের সঙ্গে নতুন সরকারের সম্পর্ক বজায় রাখার ইচ্ছা

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়...

বিমানমন্ত্রী আফরোজা খানমের সংসদে স্পষ্ট ব্যাখ্যা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো...

প্রধানমন্ত্রীর সঙ্গে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের আকস্মিক সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত...

জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু...

তরমুজের লাল রঙের পেছনে লুকানো বিজ্ঞান

গরমের দিনে তৃষ্ণা মেটাতে তরমুজের জুড়ি নেই। মিষ্টি স্বাদ...

শহীদ পরিবারের সন্তান হিসেবে স্বাধীনতার মূল্যায়ন

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য...

বগুড়া ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা ঘোষণা

বগুড়া স্টলপোর্ট এবং লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর...

পার্থের সংসদে তরুণদের উদ্দেশ্য বাণী

ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বর্তমান...
spot_img

আরও পড়ুন

জাতীয় সংসদে হান্নান মাসউদের প্রশ্নোত্তর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে প্রাপ্য সেবা নেওয়ার সময় জুলাইযোদ্ধাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে।...

মুসাফাহার সময় যে দোয়া পড়া সুন্নত

ইসলামে পারস্পরিক সাক্ষাতে মুসাফাহা একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল হিসেবে বিবেচিত। নবীজি (সা.) নিজে মুসাফাহা করতেন এবং অন্যদেরও এ আমল পালনের উৎসাহ দিতেন। হাত মেলানোর...

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাবে জ্বালানি ও পানি বণ্টন

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ মার্কিন ডলার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ৭ এপ্রিল ভারত...

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আংশিক অনলাইন ও আংশিক সশরীরে ক্লাস চালুর একটি প্রস্তাব উঠছে। শিক্ষা মন্ত্রণালয়ের...
spot_img