Monday, September 14, 2026
31 C
Dhaka

‘ডিজেলের সংকটে নৌকা–ট্রলার চলাচল বন্ধ, মাছ ধরাই থমকে গেছে’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে ডিজেলের সংকটে ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচল কমে গেছে। এর প্রভাব পড়েছে বাজারে; কয়েক দিন ধরে মাছের সরবরাহ কমায় দামও বেড়েছে।

উপজেলার একাধিক মৎস্যজীবী জানালেন, জ্বালানি তেলের সংকট না কাটলে ট্রলার-নৌকায় মাছ ধরা একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। এতে পরিবার-পরিজনের দিন কাটছে দুশ্চিন্তায়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, উপজেলায় কার্ডধারী জেলের সংখ্যা ৯ হাজার ১০০ জন। পাইকারি ও খুচরা বিক্রেতাসহ মোট ৯৬০০ জন মৎস্যজীবী রয়েছেন।

মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, নদীতে নৌকা ও ট্রলার প্রায় নেই। জেলেরা নৌকার পাশে অলস সময় কাটাচ্ছেন। বেলতলী এলাকার জেলে মো. জাহাঙ্গীর আলম বলেন, দুই সপ্তাহ ধরে ডিজেলের সংকটে মাছ ধরতে পারছেন না। প্রতিদিন একটি এক ইঞ্জিনের ট্রলারে ২–৩ লিটার, দুই ইঞ্জিনের ট্রলারে ৫–৬ লিটার ডিজেল লাগে। তেল মেলে না, দাম লিটারপ্রতি ২০–২৫ টাকা বেশি। তিনি জানান, ‘ডিজেলের জন্য নৌকা-ট্রলার চলতাছে না। মাছ ধরা প্রায় বন্ধ। খুব বিপাকে আছি।’

স্থানীয় বাজারে মাছের সরবরাহ কমে দাম বেড়েছে। আমিরাবাদ ও ছেংগারচর মাছবাজারে দেখা গেছে, রুই বিক্রি হচ্ছে ৪০০–৫০০ টাকা, পাঙাশ ২০০–২২০ টাকা, কাতলা ৫০০–৫৫০ টাকা কেজি প্রতি। দাম বেড়ে বেচাকেনাও কমেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, জ্বালানি তেলের সংকটের কারণে জেলেরা মাছ ধরতে পারছেন না, যার প্রভাব বাজারেও পড়ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img