Tuesday, March 31, 2026
26 C
Dhaka

সুন্দরবনে মুক্তিপণ না পেয়ে জেলেকে মারধর, উদ্ধার করেছে কোস্টগার্ড

বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনে দস্যুদল জোনাব বাহিনীর হাত থেকে এক জেলেকে উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরের আগে সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন খড়কুড়িয়া খালে অভিযান চালিয়ে জেলেকে উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা তাকে ফেলে রেখে বনের ভেতরে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া জেলের নাম মজিবর গাজী (৫০)। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। মজিবর জানান, গত শনিবার মাছ ধরতে নৌকা ও জাল নিয়ে সুন্দরবনে গিয়েছিলেন। পরদিন রোববার সকালে জোনাব বাহিনীর সদস্যরা তাকে আটক করে মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় সোমবার সন্ধ্যার পর মারধর করে নৌকার পাটাতনের সঙ্গে বেঁধে রাখা হয়। তিনি বলেন, “শেষরাত্রির দিকে কোস্টগার্ডের টহল বোট আসার খবর পেয়ে দস্যুরা আমাকে বেঁধে রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা আমাকে উদ্ধার করেছে।”

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়রা থানার সুন্দরবনের খড়কুড়িয়া খাল এলাকায় জোনাব বাহিনীর অবস্থান রয়েছে। তথ্যের ভিত্তিতে রাত দুইটার দিকে অভিযান চালিয়ে জেলেকে উদ্ধার করা হয়। তবে দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বলেন, উদ্ধার হওয়া জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। সুন্দরবনে দস্যু দমনে নিয়মিত অভিযান, বিশেষ টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পার্থের সংসদে তরুণদের উদ্দেশ্য বাণী

ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বর্তমান...

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের অনাবাসী...

ডিজেল, পেট্রল, অকটেনের দাম অপরিবর্তিত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা থাকলেও দেশের বাজারে আপাতত...

শরীয়তপুরে হামের প্রকোপ, দুই শিশুর মৃত্যু

শরীয়তপুর জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত দুই সপ্তাহে...

রাসুলের (সা.) মানবিকতা ও সংবেদনশীলতার অনন্য দৃষ্টান্ত

রাসুল (সা.)-এর জীবন মানবিকতা, সহমর্মিতা ও সংবেদনশীলতার এক অনন্য...

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

পিরোজপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন...

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর...

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক...

আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান...

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ...

নাটোরে প্রবাসীর স্ত্রীর হারানো স্বর্ণালংকার ও টাকা ফিরে পেলেন পুলিশ হস্তক্ষেপে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক প্রবাসীর স্ত্রী...
spot_img

আরও পড়ুন

পার্থের সংসদে তরুণদের উদ্দেশ্য বাণী

ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বর্তমান সংসদকে একটি ‘ইউনিক সিচুয়েশন’ উল্লেখ করে বলেছেন, গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট...

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের অনাবাসী রাষ্ট্রদূত কেভিন কেলিকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (২০২৬-২৭) সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থিতার সমর্থনের জন্য...

ডিজেল, পেট্রল, অকটেনের দাম অপরিবর্তিত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা থাকলেও দেশের বাজারে আপাতত দাম বাড়ানো হচ্ছে না। সরকার জানিয়েছে, আগের দরে এপ্রিল মাসেও ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন...

শরীয়তপুরে হামের প্রকোপ, দুই শিশুর মৃত্যু

শরীয়তপুর জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় শিশু ও তরুণদের মধ্যে এই রোগের বিস্তার দেখা যাচ্ছে। ইতোমধ্যে উন্নত চিকিৎসার...
spot_img