Tuesday, October 13, 2026
25.7 C
Dhaka

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থাকে গুরুতরভাবে দুর্বল করে দিতে পারে। আপাতদৃষ্টিতে সুস্থ শিশুদের ক্ষেত্রেও হাম বিভিন্ন জটিলতার সৃষ্টি করতে পারে, আর যারা আগে থেকেই অসুস্থ বা অপুষ্টিতে ভুগছে তাদের জন্য ঝুঁকি আরও বেশি।

চিকিৎসকদের মতে, হাম আক্রান্ত শিশুদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়রিয়া, মস্তিষ্কে সংক্রমণ, কান পাকা রোগসহ নানা জটিলতা দেখা দিতে পারে। চোখের সমস্যা, মুখে ঘা এবং অপুষ্টিও সাধারণ উপসর্গ হিসেবে দেখা দেয়।

বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশু, থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতায় আক্রান্ত শিশু, হাঁপানি বা দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা শিশু, ক্যানসার আক্রান্ত বা চিকিৎসাধীন শিশু, কিডনি রোগী এবং ডায়াবেটিসে আক্রান্ত শিশুরা হাম হলে বেশি ঝুঁকিতে থাকে। এছাড়া যেসব শিশু নিয়মিত টিকা পায়নি, তাদের ক্ষেত্রেও বিপদের আশঙ্কা বেশি।

গবেষণায় দেখা গেছে, প্রতি ২০ জন হাম আক্রান্ত শিশুর মধ্যে একজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়, যা মৃত্যুর প্রধান কারণ হিসেবে বিবেচিত। এছাড়া প্রতি এক হাজার শিশুর মধ্যে একজন এনকেফেলাইটিসে আক্রান্ত হতে পারে, যা মস্তিষ্কের স্থায়ী ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারে।

হাম শিশুর রোগ প্রতিরোধব্যবস্থাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে যে, পূর্বে অর্জিত প্রতিরোধক্ষমতাও নষ্ট হয়ে যায়। এই অবস্থাকে ইমিউন অ্যামনেশিয়া বলা হয়, যার ফলে শিশু দীর্ঘদিন ধরে বিভিন্ন সংক্রমণে ভুগতে থাকে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ঝুঁকিপূর্ণ শিশুদের বিশেষ যত্ন নিতে হবে। নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। চোখে সংক্রমণ হলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে। ডায়রিয়া হলে স্যালাইন ও পর্যাপ্ত তরল দিতে হবে এবং অপুষ্টি রোধে পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।

এছাড়া সংক্রমণ ছড়ানো ঠেকাতে আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখা জরুরি। আউটব্রেক চলাকালে জনসমাগম এড়িয়ে চলা এবং সময়মতো টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিশুর সুরক্ষায় টিকাদানের বিকল্প নেই বলে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img