Saturday, May 23, 2026
33 C
Dhaka

পদ্মা নদীতে বাসডুবি: মা-সন্তান আলিফের কাহিনি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় মা-হারা হয়ে পড়েছে শিশু আলিফ মোল্লা (৯)। গত বুধবার ঢাকায় যাওয়ার পথে বাসডুবির মুহূর্তে আলিফকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে বাইরে বের করেন তার মা জোসনা খাতুন, নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচান।

নিহত জোসনা খাতুন (৩৫) রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনিনগর গ্রামের মান্নান মোল্লার সাবেক স্ত্রী। তিনি সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আলিফ ছাড়াও তাঁদের আরেক ছেলে জিসান মোল্লা (১৮) রয়েছেন, যিনি ঢাকায় একটি কারখানায় টেইলরিং শেখছেন।

ঈদের ছুটিতে জোসনা খাতুন বাবার বাড়ি বড় চর বেনিনগরে এসেছিলেন। ছুটি শেষে ২৫ মার্চ বিকেলে শিশু আলিফকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁদের বাসে তুলে দিতে রাজবাড়ী শহরের বড়পুলে এসেছিলেন জোসনার মা শাহিদা বেগম।

শাহিদা বেগম জানান, পাঁচ বছর আগে জোসনা খাতুনের সঙ্গে মান্নান মোল্লার বিচ্ছেদ হয়। এরপর দুই সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতেই থাকতেন। পরে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি নেন জোসনা। কয়েক মাস আগে আলিফকে জোসনার কাছে পাঠানো হয়েছিল এবং সেখানে তিনি একটি মাদ্রাসায় ভর্তি হন। ঈদের আগে মায়ের সঙ্গে আলিফ বাড়ি এসেছিল।

নানি শাহিদা বেগম বলেন, বুধবার বিকেল পৌনে চারটার দিকে জোসনা ও আলিফকে বড়পুল থেকে সৌহার্দ্য পরিবহনের বাসে তুলে দিয়ে বাড়ি ফিরি। কিছুক্ষণ পর জোসনাকে ফোন করলে তিনি বলছিলেন, “মা, আলিফ কেমন যেন অনেক শুকিয়ে গেছে। আলিফ শসা খাইতে চাইছে, কিনে দিছি।” এরপর জোসনা চিৎকার করে বলেন, “মা, আমাদের গাড়ি গাঙ্গে পড়ে যাচ্ছে।” এরপর আর ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। পদ্মা নদীতে বাসডুবির খবর পেয়ে ঘাটে গিয়ে আলিফকে উদ্ধার করা গেলেও মাকে পাওয়া যায়নি। রাতে বাসের ভেতর থেকে জোসনার লাশ উদ্ধার করা হয়।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া আলিফ মোল্লা বলেন, ‘আমি ও আমার মা বাসের ভিতর একসাথে বসেছিলাম। হঠাৎ বাসটি নদীর দিকে চলে যায়। বাস ডুবে যাওয়ার সময় মা আমাকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে বের করে দেন। মানুষ আমাকে গামছা দিয়ে উদ্ধার করে। আমি অনেক কান্না করেছি, মাকে আর খুঁজে পাইনি।’

আলিফের বড় ভাই জিসান মোল্লা বলেন, ‘বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হওয়ায় ছোটবেলা থেকে অসহায় হয়ে পড়েছি। মা আমাদের জন্য গার্মেন্টসে কাজ করতেন। আমি টেইলারে কাজ শিখছি। ছোট ভাই আলিফ নানির কাছে থাকত। ঈদের কয়েক মাস আগে মা আলিফকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন। মায়ের ইচ্ছা ছিল আলিফকে হাফেজ বানানো। বাবা থাকলেও নেই, মাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়েছে। আমরা দুই ভাই এতিম হয়ে গেছি। মায়ের ইচ্ছা পূরণে দোয়া করবেন।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img