Tuesday, March 31, 2026
26 C
Dhaka

মৌমিতা হালদারের মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক

খুলনায় প্রাইভেট কারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি গতকাল সোমবার সন্ধ্যায় মহানগরের জেলা পরিষদ ভবনের সামনে ঘটে।

নিহত মৌমিতা নগরীর মুন্সীপাড়ার তরুণ হালদারের মেয়ে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী এবং স্নাতক ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মৌমিতা রিকশায় করে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌমিতা হালদারের মৃত্যুর খবর পাওয়ার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি শিক্ষার্থীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী, আইন স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. নাজমুস সাদাতসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রান্নাঘরের ব্লেন্ডার থেকেই জীবনের গোপন রহস্য উন্মোচন

নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির এক নিস্তব্ধ সন্ধ্যায় শুরু...

শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা জানালেন সচিব

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের আইসিইউর জন্য অপেক্ষাকালে মৃত্যুর...

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী...

জ্বালানিসংকটে জামালপুরে নৌ চলাচল বন্ধের পথে, চরাঞ্চলের মানুষ বিপাকে

জামালপুরে ডিজেলের সংকটে যাত্রীবাহী নৌকা ঘাটে স্থবির হয়ে পড়েছে।...

‘ডিজেলের সংকটে নৌকা–ট্রলার চলাচল বন্ধ, মাছ ধরাই থমকে গেছে’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে ডিজেলের সংকটে ইঞ্জিনচালিত...

চাঁদপুরে হাসপাতালে যাওয়ার পথে লঞ্চে সন্তান প্রসব, নবজাতক পেল লঞ্চমালিকের উপহার

চাঁদপুরে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এক প্রসূতি লঞ্চে...

ফরিদপুরে পারিবারিক দ্বন্দ্বে খুন, সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার

দুপুরে নগরকান্দা থানা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সহকারী...

সুন্দরবনে মুক্তিপণ না পেয়ে জেলেকে মারধর, উদ্ধার করেছে কোস্টগার্ড

বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনে দস্যুদল জোনাব বাহিনীর হাত থেকে এক...

মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা যাবে না

কক্সবাজারে বন্ধুসভার আয়োজিত মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ...

বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েছে, বেশি আক্রান্ত বরগুনায়

বরিশাল বিভাগের সব জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকারি...

দেশজুড়ে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে শিক্ষার্থীদের সাড়া

ফরিদপুরে ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে...

ময়মনসিংহে হামের আশঙ্কা: শিশু ভর্তি বাড়ছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন আরও...

২০২৬ সালে কি আবারও ফিরতে পারে ভয়ংকর এল নিনো

গত কয়েক বছরে বৈশ্বিক আবহাওয়াকে অস্থির করে তোলা এল...

বদনজরের কুফল ও প্রতিকার সম্পর্কে ইসলামের দিকনির্দেশনা

ইসলামের আলোকে হিংসা ও বদনজরের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কোরআন...
spot_img

আরও পড়ুন

রান্নাঘরের ব্লেন্ডার থেকেই জীবনের গোপন রহস্য উন্মোচন

নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির এক নিস্তব্ধ সন্ধ্যায় শুরু হয়েছিল এক ঐতিহাসিক বৈজ্ঞানিক যাত্রা। সাধারণ এক গবেষণাগারে, সীমিত যন্ত্রপাতি আর দৈনন্দিন ব্যবহারের একটি ব্লেন্ডারকে...

শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা জানালেন সচিব

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের আইসিইউর জন্য অপেক্ষাকালে মৃত্যুর বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে...

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের দাবি, বসতঘরটি মানব পাচারকারীদের আস্তানা হিসেবে ব্যবহার...

জ্বালানিসংকটে জামালপুরে নৌ চলাচল বন্ধের পথে, চরাঞ্চলের মানুষ বিপাকে

জামালপুরে ডিজেলের সংকটে যাত্রীবাহী নৌকা ঘাটে স্থবির হয়ে পড়েছে। ইসলামপুর উপজেলার গুঠাইল ঘাট থেকে যমুনা নদীতে জীবিকা নির্বাহ করা মাঝিরা নৌকা চালাতে পারছেন না।...
spot_img