Tuesday, March 31, 2026
26 C
Dhaka

৭৬ বছর বয়সেও ম্যারাথনে দাপুটে তপনতোষ চক্রবর্তী

বিশ্বজুড়ে ম্যারাথন দৌড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর বয়সী বাংলাদেশি তপনতোষ চক্রবর্তী। সাতটি মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড ম্যারাথন মেজর সম্পন্ন করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ স্বীকৃতি পেয়েছেন।

সম্প্রতি টোকিও ম্যারাথনে অংশ নিয়ে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন। এটি অ্যাবট ওয়ার্ল্ড ম্যারাথন মেজরস সিরিজের অন্তর্ভুক্ত একটি প্রতিযোগিতা। এই সিরিজের অন্যান্য ম্যারাথনের মধ্যে রয়েছে বস্টন, লন্ডন, নিউইয়র্ক সিটি, বার্লিন, শিকাগো ও সিডনি ম্যারাথন।

তপনতোষ চক্রবর্তী জানান, তিনি ইতোমধ্যে সাত মহাদেশে মোট ৭০টি ম্যারাথন ও আলট্রাম্যারাথন সম্পন্ন করেছেন। এর মধ্যে এভারেস্ট ম্যারাথন, বিগ ফাইভ ম্যারাথন, কমরেডস ম্যারাথন ও অ্যান্টার্কটিকা ম্যারাথনের মতো চ্যালেঞ্জিং প্রতিযোগিতাও রয়েছে।

২০২৫ সালে তিনি সাতটি ওয়ার্ল্ড ম্যারাথন মেজর সম্পন্ন করেন। পাশাপাশি একাধিকবার সিক্স-স্টার মেডেল অর্জন করে বয়োজ্যেষ্ঠ দৌড়বিদদের মধ্যে বিশেষ অবস্থান তৈরি করেছেন।

তার দৌড়জীবনের শুরুটা ছিল ভিন্নধর্মী। পড়াশোনার চাপ থেকে মুক্তি পেতে একসময় হঠাৎ দৌড়ানো শুরু করেন। পরে ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয় এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।

১৯৯৯ সালে প্রথম ম্যারাথনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর থেকে একের পর এক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে আরও এগিয়ে নিয়েছেন। বয়সজনিত নানা শারীরিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তার এই সাফল্য অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন এবং ভবিষ্যতেও ম্যারাথনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালে একাধিক আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর...

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক...

আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান...

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ...

নাটোরে প্রবাসীর স্ত্রীর হারানো স্বর্ণালংকার ও টাকা ফিরে পেলেন পুলিশ হস্তক্ষেপে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক প্রবাসীর স্ত্রী...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার...

রান্নাঘরের ব্লেন্ডার থেকেই জীবনের গোপন রহস্য উন্মোচন

নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির এক নিস্তব্ধ সন্ধ্যায় শুরু...

শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা জানালেন সচিব

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের আইসিইউর জন্য অপেক্ষাকালে মৃত্যুর...

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী...

জ্বালানিসংকটে জামালপুরে নৌ চলাচল বন্ধের পথে, চরাঞ্চলের মানুষ বিপাকে

জামালপুরে ডিজেলের সংকটে যাত্রীবাহী নৌকা ঘাটে স্থবির হয়ে পড়েছে।...

‘ডিজেলের সংকটে নৌকা–ট্রলার চলাচল বন্ধ, মাছ ধরাই থমকে গেছে’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে ডিজেলের সংকটে ইঞ্জিনচালিত...

চাঁদপুরে হাসপাতালে যাওয়ার পথে লঞ্চে সন্তান প্রসব, নবজাতক পেল লঞ্চমালিকের উপহার

চাঁদপুরে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এক প্রসূতি লঞ্চে...

ফরিদপুরে পারিবারিক দ্বন্দ্বে খুন, সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার

দুপুরে নগরকান্দা থানা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সহকারী...

সুন্দরবনে মুক্তিপণ না পেয়ে জেলেকে মারধর, উদ্ধার করেছে কোস্টগার্ড

বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনে দস্যুদল জোনাব বাহিনীর হাত থেকে এক...
spot_img

আরও পড়ুন

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে ১০ জন করে শিশুর...

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ১৪ জন নিহত হয়েছেন। এ সংখ্যা ফেব্রুয়ারি মাসের তুলনায় তিন গুণের বেশি, যখন দুইজন...

আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন, তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু ভর্তি আছে। শিশুদের ভর্তি করা হয়েছে গত চার দিনে। হাসপাতালের ১০ তলায়...
spot_img