Tuesday, March 31, 2026
30 C
Dhaka

অবৈধ মজুতের অভিযোগে ফিলিং স্টেশন ব্যবস্থাপকের সাজা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি বন্ধ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে বিজিবি ও জেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) রাত আটটার দিকে পরিচালিত অভিযানে প্রায় ৩৩ হাজার লিটার ডিজেল ও অকটেন উদ্ধার করা হয়। এ ঘটনায় পাম্পের ব্যবস্থাপককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত মেসার্স আবদুল আলী ফিলিং স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পাম্পে প্রায় ২৮ হাজার লিটার ডিজেল এবং প্রায় ৫ হাজার লিটার অকটেন মজুত অবস্থায় পাওয়া যায়, যা পরে জব্দ করা হয়।

অভিযান শেষে বিজিবির গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) মেজর শরিফুল আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা পাম্পে গিয়ে দেখি দড়ি দিয়ে বাধা রয়েছে। অন্যান্য স্থানে যেমন ভিড় দেখা যায় এই পাম্পে আমরা তেমন ভিড় দেখতে পাইনি। পরে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার ডিজেল ও ৫ হাজার ৪০০ লিটারের মতো অকটেন মজুত অবস্থায় জব্দ করি।’

অভিযানের সময় জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার অভিযোগে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আবুল কাশেম বাবুল (৬০) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার বাসিন্দা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এদিকে সরকার সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে অভিযান জোরদার করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশের ৬৪ জেলায় মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে এবং এ পর্যন্ত ১ হাজার ৫৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৬টি ঘটনায় কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজিবির গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে অবৈধ মজুদ ও বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

স্বপ্ন’র কাস্টমার ডেটাবেজ ফাঁসের অভিযোগ, লাখো গ্রাহকের তথ্য ঝুঁকিতে

দেশের সুপারশপ চেইন স্বপ্ন’র বিপুল পরিমাণ গ্রাহক তথ্য ফাঁস...

হজ সেবায় নতুন উদ্যোগে দুই দেশের ঐকমত্য

বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি...

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে মৌয়ালদের শঙ্কা

সুন্দরবনে শুরু হচ্ছে বার্ষিক মধু আহরণ মৌসুম। গাছে গাছে...

তরুণদের ফ্যাশনে কোঁকড়া চুলের ট্রেন্ড

বর্তমান সময়ে তরুণদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে কোঁকড়া...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, সতর্কতা জারি

দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও ঝড়সহ...

গ্যারেজ থেকে ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল পঞ্চাশ বছরে...

চলন্ত ট্রেনে প্রথমবার স্টারলিংক ইন্টারনেট সেবা চালু

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক...

ঘরোয়া চিকিৎসায় আমপাতার ব্যবহার

আম একটি সুপরিচিত পুষ্টিকর ফল হলেও এর পাতার উপকারিতাও...

বঙ্গোপসাগরের মাছ সঠিকভাবে চেনা জরুরি, নীল অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ

কক্সবাজারে এক আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনারে বক্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরের বিপুল...

মোটরসাইকেলে তেল সাশ্রয়ে কার্যকর কিছু কৌশল

বর্তমান জ্বালানি পরিস্থিতিতে মোটরসাইকেল ব্যবহারে সচেতনতা বাড়ানো জরুরি হয়ে...

মহাসড়কে অবৈধ তেল বিক্রির অভিযোগ

ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে একটি পেট্রোলিয়াম ট্যাংক লরি থেকে খুচরা...

নারায়ণগঞ্জে হত্যার মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের...

চট্টগ্রামের এসপি বাসভবনের বাথরুমে পড়ে গুরুতর আহত, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া

চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান তাঁর...

ভোলার দৌলতখানে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের...
spot_img

আরও পড়ুন

স্বপ্ন’র কাস্টমার ডেটাবেজ ফাঁসের অভিযোগ, লাখো গ্রাহকের তথ্য ঝুঁকিতে

দেশের সুপারশপ চেইন স্বপ্ন’র বিপুল পরিমাণ গ্রাহক তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ২০২৫ সালে যারা প্রতিষ্ঠানটি থেকে কেনাকাটা করেছেন, তাদের ডেটাবেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে...

হজ সেবায় নতুন উদ্যোগে দুই দেশের ঐকমত্য

বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর মধ্যে একটি দ্বিপক্ষীয়...

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে মৌয়ালদের শঙ্কা

সুন্দরবনে শুরু হচ্ছে বার্ষিক মধু আহরণ মৌসুম। গাছে গাছে খলিসা, গরান ও পশুরসহ বিভিন্ন প্রজাতির ফুল ফুটে ওঠায় মধু সংগ্রহের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।...

তরুণদের ফ্যাশনে কোঁকড়া চুলের ট্রেন্ড

বর্তমান সময়ে তরুণদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে কোঁকড়া চুলের স্টাইল। বিশেষ করে আলফা ও জেন-জি প্রজন্মের মধ্যে সোজা চুলকে কৃত্রিমভাবে কোঁকড়া করার প্রবণতা...
spot_img