Thursday, July 23, 2026
26.9 C
Dhaka
No menu items!

শিক্ষার্থীদের আপত্তির পর বাতিল করা হলো স্লোগানসংবলিত রুটিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান ছাপা হওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। সূচিটিতে বিভাগের সভাপতি অধ্যাপক রকিবা নবীর স্বাক্ষরও ছিল। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্লোগানসংবলিত সূচিটি বাতিল করে নতুন সূচি প্রকাশ করেছে।

বিভাগ সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। পরে সূচিটিতে রাজনৈতিক স্লোগান ছাপা থাকার বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে সেটি বাতিল করা হয়। এরপর স্লোগানবিহীন নতুন সময়সূচি শিক্ষার্থীদের কাছে সরবরাহ করা হয়। সোমবার (৩০ মার্চ) বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা শুরু হয়।

প্রকাশিত সময়সূচি পর্যালোচনায় দেখা যায়, সূচিটির ওপরের অংশে বিশ্ববিদ্যালয়ের লোগোর নিচে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানটি লেখা ছিল। এতে উল্লেখ করা হয়েছিল, আগামী ২০ এপ্রিল থেকে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। তবে সূচি প্রকাশের তারিখ হিসেবে ‘২৯ মার্চ ২০২৫’ উল্লেখ ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, শুরুতে স্লোগানসংবলিত সময়সূচি দেওয়া হয়েছিল। পরে সেটি পরিবর্তন করে নতুন সূচি বিতরণ করা হয়। তিনি বলেন, ‘এ ধরনের স্লোগান থাকা আমরা নেতিবাচকভাবে দেখছি। তবে এ কারণে পরীক্ষার কোনো বিঘ্ন ঘটুক, সেটিও আমরা চাই না।’

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক রকিবা নবী বলেন, ‘স্লোগানসংবলিত প্যাডটি আগে থেকেই বাতিল করা হয়েছিল। ঈদের ছুটির পর ব্যস্ততার মধ্যে অফিস থেকে দ্রুত প্রিন্ট করা কাগজে আমি ভালোভাবে না দেখে সই করি। পরে শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে সেটি বাতিল করে নতুন প্যাডে রুটিন (সূচি) প্রকাশ করা হয়।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্লোগানসংবলিত প্যাড ব্যবহার না করার বিষয়ে প্রশাসনের নির্দেশনা রয়েছে। তবে মিতব্যয়িতার কথা বিবেচনায় নিয়ে কালি দিয়ে মুছে প্যাড ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি বলেন, কেউ যদি স্লোগানসংবলিত প্যাড ব্যবহার করে থাকে, অভিযোগ পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি ভুলবশত হয়ে থাকলে সেটিও বিবেচনায় নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img