Tuesday, March 31, 2026
25 C
Dhaka

‘নাস্তিক’ মন্তব্য ঘিরে আদালতে শতকোটি টাকার মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)কে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মো. আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলাটি করেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজমুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, মামলাটি গ্রহণ করে বিচারক সুমন কুমার কর্মকার আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী হামিদুল ইসলাম বলেন, আদালতে দায়ের করা মানহানির মামলাটি বিচারক আমলে নিয়েছেন এবং পরবর্তী নির্দেশনার জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখা হয়েছে।

মামলার বাদী এস এম নাজমুল ইসলাম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করে বিদ্যুৎমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সংসদ সদস্য আমির হামজা মন্ত্রী মহোদয়ের চরম সম্মানহানি করেছেন। যে কারণে আমি এই অন্যায়ের বিচারপ্রার্থী হয়ে আদালতে মানহানির মামলাটি করেছি।’

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে গত শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় সংসদ সদস্য আমির হামজা মন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন।

এ ঘটনায় করা মন্তব্যটি পরে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর জেরে মন্ত্রীর মানহানি হয়েছে বলে অভিযোগ করে আদালতে মামলা দায়ের করেন বাদী।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কম মেমোরিতে বেশিস ক্ষমতা, গুগলের নতুন এআই প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বাড়াতে নতুন এক মেমোরি কমপ্রেশন অ্যালগরিদম...

নেতিবাচক অনলাইন কনটেন্টে বাড়ছে উদ্বেগ ও বিষণ্নতা

অনলাইনে নিয়মিত নেতিবাচক আধেয় বা কনটেন্ট অনুসন্ধান ও ব্রাউজ...

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া...

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও...

চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায় পাঠানো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত...

স্থায়ী পার্কিং না থাকায় অ্যাম্বুলেন্স চালকেরা তিন ঘণ্টা সড়ক বন্ধ রাখলেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে আজ সোমবার দুপুরে...

রাজধানীতে শিক্ষার্থীদের টিকে থাকার সংগ্রাম

২০১৮ সালে মাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষার জন্য রাজধানী ঢাকায়...

বৃদ্ধ চালক তেলের লাইনে সাত ঘণ্টা দাঁড়িয়ে ত্রস্ত

রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় আজ সোমবার সকাল থেকে তেলের...

সুনামগঞ্জের তরুণ ভূমধ্যসাগরে প্রাণ হারালেন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার তরুণ ফাহিম আহমদ মুন্না (২০) লিবিয়া...

রাজশাহীতে গরমের মধ্যে শীতের কম্বল বিতরণ, অসন্তোষের ঝড়

রাজশাহীর পবা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন চৈত্রের গরমে শীতের কম্বল...

লক্ষ্মীপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি দুই শিশু

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দুই শিশুকে...

হামের রোগীতে পূর্ণ আইসোলেশন কর্নার, বারান্দায় চিকিৎসা

পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত...

টিকাদানে ঘাটতি বাড়াচ্ছে হামের ঝুঁকি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বাড়তে দেখা যাচ্ছে। বিভিন্ন...
spot_img

আরও পড়ুন

কম মেমোরিতে বেশিস ক্ষমতা, গুগলের নতুন এআই প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বাড়াতে নতুন এক মেমোরি কমপ্রেশন অ্যালগরিদম তৈরি করছে গুগল, যার নাম দেওয়া হয়েছে ‘টার্বোকোয়ান্ট’। প্রযুক্তি প্রতিষ্ঠানটির দাবি, এই অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে...

নেতিবাচক অনলাইন কনটেন্টে বাড়ছে উদ্বেগ ও বিষণ্নতা

অনলাইনে নিয়মিত নেতিবাচক আধেয় বা কনটেন্ট অনুসন্ধান ও ব্রাউজ করার প্রবণতা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা। নেচার হিউম্যান বিহেভিয়ারে...

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়, যা নিয়ে প্রশ্ন তুলছেন ধর্মীয় বিশ্লেষকেরা। পুরো মাস ধর্মীয় অনুশীলনে মনোযোগী থাকা...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়েছেন সৌদি আরব প্রবাসী লিটন মিয়া। ব্যাগটিতে ছিল তাঁর পাসপোর্ট, বিমানের টিকিট, স্বর্ণালংকার...
spot_img