Tuesday, March 31, 2026
25 C
Dhaka

শেরপুরে ফিলিং স্টেশনগুলোতে তেল না পেয়ে ক্রেতাদের ক্ষোভ

বগুড়ার শেরপুরে জ্বালানি তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনগুলোতে ক্রেতাদের ভিড় ও বিশৃঙ্খলা তীব্র হচ্ছে। আজ রোববার দেখা গেছে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেক মোটরসাইকেলচালক তেল না পেয়ে হতাশ। কেউ কেউ প্লাস্টিকের বোতল নিয়ে তেল সংগ্রহের চেষ্টা করছেন।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, সরবরাহ স্বাভাবিক থাকলেও অতিরিক্ত চাহিদার চাপ এবং অবৈধ মজুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাধা সৃষ্টি করছে। মেসার্স কুদ্দুস অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আবদুল হামিদ বলেন, ফেব্রুয়ারিতে ২৭ হাজার লিটার পেট্রল বিক্রি হয়েছিল, যা মার্চে বেড়ে প্রায় সাড়ে ৩৫ হাজার লিটার হয়েছে। তবু ক্রেতার চাপ এত বেশি যে কর্মীরা কার্যত অসহায় হয়ে পড়েছেন।

মেসার্স তৌহিদ ফিলিং স্টেশনের হিসাবরক্ষক মো. ইমরান হোসেন অভিযোগ করেন, প্রশাসনের নজরদারির অভাবে কেউ কেউ একাধিকবার তেল সংগ্রহ করছেন, ফলে সাধারণ ক্রেতারা বঞ্চিত হচ্ছেন। মেসার্স মির্জাপুর ফিলিং স্টেশনের মালিক ফাহিমুল ইসলাম বলেন, একটি লরি তেল আনার সঙ্গে সঙ্গেই শত শত মোটরসাইকেল ভিড় করে। পুলিশ দেরিতে পৌঁছায় এবং পরে স্থানীয় ব্যক্তিদের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

কিছু মোটরসাইকেলচালক অভিযোগ করেছেন, অসাধু চক্র তেল মজুত করে বেশি দামে বিক্রি করছেন। আগে গ্রামীণ বাজারে কিছুটা বেশি দামে তেল পাওয়া যেত, কিন্তু বর্তমানে তা বন্ধ হয়ে যাওয়ায় সবাই শহরের পাম্পগুলোতে ভিড় করছেন।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, পাম্পগুলোতে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, যারা তেলের বিক্রয় ও মজুত হিসাব রাখছেন এবং অবৈধ মজুত রোধে নজর রাখবেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কম মেমোরিতে বেশিস ক্ষমতা, গুগলের নতুন এআই প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বাড়াতে নতুন এক মেমোরি কমপ্রেশন অ্যালগরিদম...

নেতিবাচক অনলাইন কনটেন্টে বাড়ছে উদ্বেগ ও বিষণ্নতা

অনলাইনে নিয়মিত নেতিবাচক আধেয় বা কনটেন্ট অনুসন্ধান ও ব্রাউজ...

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া...

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও...

চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায় পাঠানো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত...

স্থায়ী পার্কিং না থাকায় অ্যাম্বুলেন্স চালকেরা তিন ঘণ্টা সড়ক বন্ধ রাখলেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে আজ সোমবার দুপুরে...

রাজধানীতে শিক্ষার্থীদের টিকে থাকার সংগ্রাম

২০১৮ সালে মাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষার জন্য রাজধানী ঢাকায়...

বৃদ্ধ চালক তেলের লাইনে সাত ঘণ্টা দাঁড়িয়ে ত্রস্ত

রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় আজ সোমবার সকাল থেকে তেলের...

সুনামগঞ্জের তরুণ ভূমধ্যসাগরে প্রাণ হারালেন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার তরুণ ফাহিম আহমদ মুন্না (২০) লিবিয়া...

রাজশাহীতে গরমের মধ্যে শীতের কম্বল বিতরণ, অসন্তোষের ঝড়

রাজশাহীর পবা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন চৈত্রের গরমে শীতের কম্বল...

লক্ষ্মীপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি দুই শিশু

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দুই শিশুকে...

হামের রোগীতে পূর্ণ আইসোলেশন কর্নার, বারান্দায় চিকিৎসা

পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত...

টিকাদানে ঘাটতি বাড়াচ্ছে হামের ঝুঁকি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বাড়তে দেখা যাচ্ছে। বিভিন্ন...
spot_img

আরও পড়ুন

কম মেমোরিতে বেশিস ক্ষমতা, গুগলের নতুন এআই প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বাড়াতে নতুন এক মেমোরি কমপ্রেশন অ্যালগরিদম তৈরি করছে গুগল, যার নাম দেওয়া হয়েছে ‘টার্বোকোয়ান্ট’। প্রযুক্তি প্রতিষ্ঠানটির দাবি, এই অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে...

নেতিবাচক অনলাইন কনটেন্টে বাড়ছে উদ্বেগ ও বিষণ্নতা

অনলাইনে নিয়মিত নেতিবাচক আধেয় বা কনটেন্ট অনুসন্ধান ও ব্রাউজ করার প্রবণতা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা। নেচার হিউম্যান বিহেভিয়ারে...

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়, যা নিয়ে প্রশ্ন তুলছেন ধর্মীয় বিশ্লেষকেরা। পুরো মাস ধর্মীয় অনুশীলনে মনোযোগী থাকা...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়েছেন সৌদি আরব প্রবাসী লিটন মিয়া। ব্যাগটিতে ছিল তাঁর পাসপোর্ট, বিমানের টিকিট, স্বর্ণালংকার...
spot_img