Monday, June 1, 2026
28 C
Dhaka

রহস্যে ঘেরা মেদিগঞ্জ মসজিদ ঘিরে লোককথার বিস্তার,অন্ধকার নামলেই জিনের কান্না!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি প্রাচীন মসজিদ ঘিরে স্থানীয়দের মধ্যে নানা রহস্যময় গল্প প্রচলিত রয়েছে। ‘মেদিগঞ্জ মসজিদ’ নামে পরিচিত এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে কৌতূহল ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে আছে।

তিন গম্বুজ ও চার মিনারবিশিষ্ট এই মসজিদের প্রকৃত ইতিহাস সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। কেউ এটিকে মোগল আমলের স্থাপনা বলে মনে করেন, আবার কেউ দাবি করেন এটি অজানা সময়ে আবিষ্কৃত হয়েছে।

স্থানীয়দের মতে, অতীতে একটি প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মসজিদটির সন্ধান পাওয়া যায়। আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হলেও মসজিদটি অক্ষত ছিল বলে কথিত রয়েছে।

এ মসজিদকে ঘিরে সবচেয়ে আলোচিত বিষয় হলো রাতের বেলায় অদ্ভুত শব্দ শোনা যাওয়ার দাবি। অনেকেই বলেন, গভীর রাতে মসজিদের ভেতর থেকে কান্নার মতো শব্দ ভেসে আসে। কেউ কেউ বিশ্বাস করেন, সেখানে জিনেরা ইবাদত করে।

স্থানীয় বাসিন্দা শামীম হোসেন বলেন, ‘আমি আমার বাবার কাছে শুনেছি, বাবা শুনেছেন দাদার কাছে। সঠিক ইতিহাস কেউ জানে না। তবে গভীর রাতে এই মসজিদ থেকে কান্নার শব্দ আমি নিজেও বহুবার শুনেছি।’

মসজিদটির বর্তমান অবকাঠামো আধুনিকভাবে সংস্কার করা হলেও এর সঙ্গে জড়িয়ে থাকা লোকবিশ্বাস এখনো অটুট রয়েছে। দূর-দূরান্ত থেকে মানুষ এখানে নামাজ পড়তে ও মানত করতে আসেন।

স্থানীয়রা মনে করেন, মসজিদটি সংরক্ষণ করা জরুরি, যাতে এর ঐতিহ্য ও ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ইরানের ভূগর্ভস্থ ঘাঁটি পুনর্গঠনের তথ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা ও বোমাবর্ষণের পরও...

আন্তর্জাতিক চাপের মধ্যেই রিভেরার মৃত্যুর তথ্য প্রকাশ

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর নিকারাগুয়ার প্রখ্যাত আদিবাসী নেতা ও...

মধ্যপ্রাচ্য উত্তেজনায় চাঙা বৈশ্বিক তেলের বাজার

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত...

ঠাকুরগাঁওয়ে ২০২৭ সালে মেডিক্যাল কলেজে ভর্তি শুরুর আশা

ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা...

গোসলে নেমে নদীতে তলিয়ে গেল দুই স্কুলছাত্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসলে নেমে দুই কিশোরের...

সিজারের পর ভুল ব্লাড গ্রুপ প্রয়োগে মৃত্যুর অভিযোগ

বগুড়ায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল রক্তের গ্রুপ প্রয়োগ ও...

নাচোলে বালতির পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বালতির পানিতে ডুবে আসমাউল হোসেন (২)...

বেগমগঞ্জে যুবক হত্যার পর উত্তেজনা, ৫ বাড়িতে হামলা ও আগুন

নোয়াখালীর sবেগমগঞ্জে জুবায়ের হোসেন রাকিব (২৩) নামের এক যুবককে...

জয়রামপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোর মিরাজুল

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল, ব্যাটারিচালিত ইজি বাইক (অটো) ও পাখিভ্যানের...

নাটোরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় মামলা

নাটোরের লালপুরে একটি জুট মিলে ভয়াবহ ডাকাতির ঘটনায় প্রায়...

ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে আবারও দখলের অভিযোগ

কক্সবাজারের সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে ঈদুল আজহার ছুটির সময়...

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্র শাওনের

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার...

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার ভূমিকা তুলে ধরলেন নিপুণ রায়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকে...

বাগেরহাটে হামলায় ইখলাস গাজীর মৃত্যু, তদন্তে পুলিশ

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামে এক...
spot_img

আরও পড়ুন

স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ইরানের ভূগর্ভস্থ ঘাঁটি পুনর্গঠনের তথ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা ও বোমাবর্ষণের পরও ইরান দ্রুতগতিতে তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র অবকাঠামো পুনরুদ্ধার করেছে বলে দাবি করা হয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র...

আন্তর্জাতিক চাপের মধ্যেই রিভেরার মৃত্যুর তথ্য প্রকাশ

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর নিকারাগুয়ার প্রখ্যাত আদিবাসী নেতা ও সাবেক আইনপ্রণেতা ব্রুকলিন রিভেরার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির সরকার। রবিবার (৩১ মে) নিকারাগুয়ার...

মধ্যপ্রাচ্য উত্তেজনায় চাঙা বৈশ্বিক তেলের বাজার

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। লেবাননে সামরিক অভিযান আরও জোরদারের নির্দেশ দেওয়ার পর...

ঠাকুরগাঁওয়ে ২০২৭ সালে মেডিক্যাল কলেজে ভর্তি শুরুর আশা

ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে এবং ২০২৭ সালের মধ্যে এখানে শিক্ষার্থী ভর্তি শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য...
spot_img