Sunday, June 7, 2026
36.6 C
Dhaka

টার্বোকোয়েন্ট প্রযুক্তিতে বদলে যেতে পারে এআই অবকাঠামো

প্রযুক্তি জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে গুগলের উদ্ভাবিত একটি এআই কমপ্রেশন অ্যালগরিদম। সম্প্রতি এ নিয়ে প্রকাশিত একটি গবেষণা ব্লগের পরপরই বৈশ্বিক মেমোরি-নির্ভর চিপ কোম্পানিগুলোর শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব দেখা যায়। এতে মাইক্রন টেকনোলজির শেয়ার প্রায় ৩ শতাংশ কমে যায়, ওয়েস্টার্ন ডিজিটাল হারায় ৪.৭ শতাংশ এবং স্যানডিস্কের শেয়ার পড়ে ৫.৭ শতাংশ।

এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নতুন করে মূল্যায়ন শুরু করেছেন—এআই খাতে প্রকৃতপক্ষে কতটা ফিজিক্যাল মেমোরির প্রয়োজন হবে। গুগলের নতুন অ্যালগরিদম ‘টার্বোকোয়েন্ট (TurboQuant)’ বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ এটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল পরিচালনার অন্যতম ব্যয়বহুল উপাদান ‘কী-ভ্যালু ক্যাশ’-এর সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার দাবি করছে।

কী-ভ্যালু ক্যাশ মূলত একটি উচ্চগতির ডেটা সংরক্ষণ ব্যবস্থা, যা মডেলকে পুনরায় গণনা ছাড়াই কনটেক্সট তথ্য ব্যবহার করতে সহায়তা করে। তবে ইনপুট বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই ক্যাশ দ্রুত বিস্তৃত হয়ে জিপিইউ মেমোরি দখল করে ফেলে, যা অন্য ব্যবহার বা বড় মডেল চালনায় বাধা সৃষ্টি করে।

নতুন এই প্রযুক্তিতে ক্যাশ ডেটা ১৬ বিটের পরিবর্তে মাত্র ৩ বিটে সংকুচিত করা সম্ভব, ফলে মেমোরি ব্যবহারে উল্লেখযোগ্য হ্রাস ঘটে। গুগলের দাবি অনুযায়ী, এতে অন্তত ছয় গুণ কম মেমোরি ব্যবহৃত হয় এবং নির্ভুলতায় কোনো দৃশ্যমান প্রভাব পড়ে না।

টার্বোকোয়েন্টের কার্যপ্রণালী দুই ধাপে বিভক্ত। প্রথম ধাপে ‘পোলারকোয়েন্ট’-এর মাধ্যমে ডেটাকে কার্টেসিয়ান থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করা হয়, যেখানে মান ও কোণের ভিত্তিতে তথ্য পুনর্গঠন করা হয়। দ্বিতীয় ধাপে ‘কিউজেএল’ প্রযুক্তি ব্যবহার করে ত্রুটিকে সীমিত রাখা হয়, যা ডেটার গুণগত মান বজায় রাখতে সহায়তা করে।

গবেষণাটি আইসিএলআর ২০২৬ সম্মেলনে উপস্থাপিত হওয়ার কথা রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নবী আইয়ুব (আ.)–এর শরীরে পোকা পড়ার কাহিনি কতটা সত্য

নবী-রাসুলদের জীবন নিয়ে মুসলিম সমাজে বিভিন্ন কাহিনি প্রচলিত রয়েছে।...

খুদে বার্তার লিংকে ক্লিকের আগে সতর্ক থাকুন

ঢাকার বেসরকারি চাকরিজীবী নিয়াজ মোর্শেদের মুঠোফোনে সম্প্রতি বাংলাদেশ সড়ক...

ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে মাইক্রোসফটের নতুন এআই এজেন্ট

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, স্কাউট মূলত একটি অটোপাইলটধর্মী এআই সহকারী।...

কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী...

হজের পর ইবাদতের ধারাবাহিকতা কেন জরুরি

ধর্মীয় বিশ্লেষকদের মতে, হজ মানুষের অন্তরে খোদাভীতি, আত্মশুদ্ধি এবং...

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইরাসমাস বৃত্তির সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তেজগাঁও কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা...

২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটারের আশা

মাইক্রোসফট জানিয়েছে, মেজরানা ২ চিপে ব্যবহৃত কিউবিট আগের তুলনায়...

মেহেরপুর সীমান্তে অবস্থান নেওয়া ৬ জনের সন্ধান নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তিকে...

মৃত্যুচিন্তা কীভাবে বদলে দিতে পারে মানুষের জীবন

ইসলামি শিক্ষায় বলা হয়েছে, মৃত্যুর স্মরণ মানুষকে পাপ থেকে...

তিন দিনের সরকারি সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন...

এক ঘড়ির দামই ৭০ লাখ টাকা, চমকে দিলেন রোনালদো

ছবিতে রোনালদোকে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজারে দেখা যায়।...

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট,...

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কী করবেন

গুগলের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রথমে যাচাই...
spot_img

আরও পড়ুন

নবী আইয়ুব (আ.)–এর শরীরে পোকা পড়ার কাহিনি কতটা সত্য

নবী-রাসুলদের জীবন নিয়ে মুসলিম সমাজে বিভিন্ন কাহিনি প্রচলিত রয়েছে। তবে এসব বর্ণনার সবগুলো যে নির্ভরযোগ্য সূত্রভিত্তিক, তা নয়। হজরত আইয়ুব (আ.)–এর শরীরে পোকা পড়া...

খুদে বার্তার লিংকে ক্লিকের আগে সতর্ক থাকুন

ঢাকার বেসরকারি চাকরিজীবী নিয়াজ মোর্শেদের মুঠোফোনে সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নামে একটি খুদে বার্তা আসে। সেখানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা পরিশোধের নির্দেশনা...

ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে মাইক্রোসফটের নতুন এআই এজেন্ট

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, স্কাউট মূলত একটি অটোপাইলটধর্মী এআই সহকারী। প্রচলিত চ্যাটবটের মতো কেবল প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে এটি পটভূমিতে সক্রিয় থেকে ব্যবহারকারীর কাজের ধরণ,...

কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল প্রায় ৬টার দিকে এর পেছনের তিনটি বগি...
spot_img