Thursday, September 17, 2026
29 C
Dhaka

চাঁদের পথে মানুষ, তবে অবতরণ নয় এবার

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক দিনের মধ্যেই চারজন নভোচারী বিশাল এক রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা করবেন। ১৯৭২ সালে অ্যাপোলো প্রোগ্রাম শেষ হওয়ার পর এই প্রথম নাসার আর্টেমিস–২ মিশনের মাধ্যমে মানুষ আবার চাঁদের পথে পা বাড়াতে যাচ্ছে। কারিগরি জটিলতার কারণে একাধিকবার সময় পিছিয়ে গেলেও এখন ১ এপ্রিল (বাংলাদেশ সময় ২ এপ্রিল) উৎক্ষেপণের প্রস্তুতি চলছে।

এই মিশনে নভোচারীরা চাঁদে অবতরণ করবেন না। বরং তারা চাঁদকে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। এ যাত্রায় তারা পৃথিবী থেকে ৪ লাখ কিলোমিটারেরও বেশি দূরত্বে পৌঁছাবেন, যা অ্যাপোলো ১৩–এর পর মানুষের সর্বোচ্চ দূরত্বে ভ্রমণের রেকর্ড গড়তে পারে।

অ্যাপোলো ১৭–এর পর দীর্ঘ সময় চন্দ্রাভিযান বন্ধ ছিল। সে সময় বিজ্ঞানীরা মনে করেছিলেন, চাঁদে পানি বা ভূতাত্ত্বিক কার্যক্রম না থাকায় সেখানে দীর্ঘমেয়াদি বসবাস সম্ভব নয়। তবে পরবর্তীতে ভারতের চন্দ্রযান-১ মিশন চাঁদে পানির উপস্থিতির প্রমাণ পাওয়ার পর নতুন করে আগ্রহ তৈরি হয়।

গবেষণায় দেখা গেছে, চাঁদের মেরু অঞ্চলের গভীর গর্তে বিপুল পরিমাণ বরফ রয়েছে। এই বরফ থেকে হাইড্রোজেন উৎপাদন করে ভবিষ্যতে রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি হিলিয়াম-৩ নামের একটি আইসোটোপের উপস্থিতিও শনাক্ত হয়েছে, যা ভবিষ্যতে নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি হিসেবে ব্যবহারের সম্ভাবনা তৈরি করেছে।

এই আবিষ্কারগুলোর পর বিশ্বজুড়ে চন্দ্রাভিযানে নতুন গতি এসেছে। নাসা ইতোমধ্যে এই কর্মসূচির জন্য প্রায় ৯০ বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং ভবিষ্যতে চাঁদে অবতরণের লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও বড় অঙ্কের চুক্তি করেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img