Sunday, June 7, 2026
36.6 C
Dhaka

কম মেমোরিতে বেশিস ক্ষমতা, গুগলের নতুন এআই প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বাড়াতে নতুন এক মেমোরি কমপ্রেশন অ্যালগরিদম তৈরি করছে গুগল, যার নাম দেওয়া হয়েছে ‘টার্বোকোয়ান্ট’। প্রযুক্তি প্রতিষ্ঠানটির দাবি, এই অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে এআইয়ের কার্যক্ষমতা অক্ষুণ্ন রেখে মেমোরি ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। ঘোষণার পর থেকেই প্রযুক্তি খাতে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

গুগল রিসার্চের তথ্য অনুযায়ী, টার্বোকোয়ান্ট সাধারণ ফাইল কমপ্রেশনের জন্য নয়; বরং এআই সিস্টেমের একটি বড় সীমাবদ্ধতা—ওয়ার্কিং মেমোরি ব্যবহারের পরিমাণ কমানোর লক্ষ্যেই এটি তৈরি করা হচ্ছে। এর ফলে কম মেমোরিতে বেশি তথ্য ধারণ করেও নির্ভুলতা বজায় রাখা সম্ভব হবে।

এই অ্যালগরিদম ভেক্টর কোয়ান্টাইজেশন–ভিত্তিক পদ্ধতিতে কাজ করে এবং এআই প্রক্রিয়ায় ক্যাশ–সংক্রান্ত জটিলতা কমাতে সহায়তা করে। গবেষকদের মতে, এর মাধ্যমে ‘কেভি ক্যাশ’ বা চলমান কার্যপ্রক্রিয়ার মেমোরি অন্তত ছয় গুণ পর্যন্ত কমানো যেতে পারে, যা সামগ্রিক প্রক্রিয়াকরণ দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে।

ধারণা করা হচ্ছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য আইসিএলআর ২০২৬ সম্মেলনে গুগল এই প্রযুক্তি উপস্থাপন করতে পারে। সেখানে টার্বোকোয়ান্টের পাশাপাশি ‘পোলারকোয়ান্ট’ ও ‘কিউজেএল’ নামে আরও দুটি প্রযুক্তি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, টার্বোকোয়ান্ট এখনো গবেষণাগারের পর্যায়ে রয়েছে এবং বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু হয়নি। ফলে বাস্তব ক্ষেত্রে এর প্রভাব কতটা বিস্তৃত হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অ্যালগরিদম নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ জনপ্রিয় একটি টেলিভিশন ধারাবাহিকে একই নামের কাল্পনিক স্টার্টআপের প্রযুক্তির সঙ্গে এর মিল খুঁজে রসিকতা করছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নবী আইয়ুব (আ.)–এর শরীরে পোকা পড়ার কাহিনি কতটা সত্য

নবী-রাসুলদের জীবন নিয়ে মুসলিম সমাজে বিভিন্ন কাহিনি প্রচলিত রয়েছে।...

খুদে বার্তার লিংকে ক্লিকের আগে সতর্ক থাকুন

ঢাকার বেসরকারি চাকরিজীবী নিয়াজ মোর্শেদের মুঠোফোনে সম্প্রতি বাংলাদেশ সড়ক...

ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে মাইক্রোসফটের নতুন এআই এজেন্ট

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, স্কাউট মূলত একটি অটোপাইলটধর্মী এআই সহকারী।...

কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী...

হজের পর ইবাদতের ধারাবাহিকতা কেন জরুরি

ধর্মীয় বিশ্লেষকদের মতে, হজ মানুষের অন্তরে খোদাভীতি, আত্মশুদ্ধি এবং...

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইরাসমাস বৃত্তির সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তেজগাঁও কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা...

২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটারের আশা

মাইক্রোসফট জানিয়েছে, মেজরানা ২ চিপে ব্যবহৃত কিউবিট আগের তুলনায়...

মেহেরপুর সীমান্তে অবস্থান নেওয়া ৬ জনের সন্ধান নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তিকে...

মৃত্যুচিন্তা কীভাবে বদলে দিতে পারে মানুষের জীবন

ইসলামি শিক্ষায় বলা হয়েছে, মৃত্যুর স্মরণ মানুষকে পাপ থেকে...

তিন দিনের সরকারি সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন...

এক ঘড়ির দামই ৭০ লাখ টাকা, চমকে দিলেন রোনালদো

ছবিতে রোনালদোকে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজারে দেখা যায়।...

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট,...

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কী করবেন

গুগলের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রথমে যাচাই...
spot_img

আরও পড়ুন

নবী আইয়ুব (আ.)–এর শরীরে পোকা পড়ার কাহিনি কতটা সত্য

নবী-রাসুলদের জীবন নিয়ে মুসলিম সমাজে বিভিন্ন কাহিনি প্রচলিত রয়েছে। তবে এসব বর্ণনার সবগুলো যে নির্ভরযোগ্য সূত্রভিত্তিক, তা নয়। হজরত আইয়ুব (আ.)–এর শরীরে পোকা পড়া...

খুদে বার্তার লিংকে ক্লিকের আগে সতর্ক থাকুন

ঢাকার বেসরকারি চাকরিজীবী নিয়াজ মোর্শেদের মুঠোফোনে সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নামে একটি খুদে বার্তা আসে। সেখানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা পরিশোধের নির্দেশনা...

ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে মাইক্রোসফটের নতুন এআই এজেন্ট

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, স্কাউট মূলত একটি অটোপাইলটধর্মী এআই সহকারী। প্রচলিত চ্যাটবটের মতো কেবল প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে এটি পটভূমিতে সক্রিয় থেকে ব্যবহারকারীর কাজের ধরণ,...

কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল প্রায় ৬টার দিকে এর পেছনের তিনটি বগি...
spot_img