Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

মহাকাশে চার নক্ষত্রের ঘন সিস্টেমে নতুন আবিষ্কার

মহাকাশে অত্যন্ত কাছাকাছি অবস্থানে থাকা এক বিরল নক্ষত্রমণ্ডলীর সন্ধান পেয়েছেন হাঙ্গেরির সেজেড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী তামাস বোরকোভিটস। এই সিস্টেমে থাকা তিনটি নক্ষত্র এত ঘনভাবে অবস্থান করছে যে তাদের কক্ষপথ সূর্যের চারপাশে বুধ গ্রহের কক্ষপথের চেয়েও ছোট পরিসরের মধ্যে সীমাবদ্ধ। ফলে এটি জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে।

গবেষণায় দেখা গেছে, প্রথমে এটি দুটি নক্ষত্রের একটি সাধারণ জোড়া বা বাইনারি সিস্টেম বলে মনে হলেও নাসার টেস ডেটা বিশ্লেষণে আলোর পরিবর্তনের ধরণ থেকে তৃতীয় নক্ষত্রের উপস্থিতি ধরা পড়ে। এই তৃতীয় নক্ষত্রটি ৫১ দশমিক ৩ দিনে ভেতরের জোড়াকে প্রদক্ষিণ করে। পরে গ্রাউন্ড-ভিত্তিক বর্ণালিবিশ্লেষণের মাধ্যমে চতুর্থ নক্ষত্রের অস্তিত্বও নিশ্চিত করা হয়, যা ১ হাজার ৪৬ দিনে বাকি তিনটিকে প্রদক্ষিণ করছে।

চারটি নক্ষত্রের ভর ও তাপমাত্রা বিশ্লেষণে জানা গেছে, এর মধ্যে তিনটি নক্ষত্র সূর্যের তুলনায় বেশি ভর ও তাপমাত্রাসম্পন্ন। সবচেয়ে বড় নক্ষত্রটির ভর সূর্যের প্রায় ১ দশমিক ৭৫ গুণ। অন্যদিকে চতুর্থ নক্ষত্রটি তুলনামূলকভাবে সূর্যের কাছাকাছি ভরের। তাদের অবস্থানগত বিন্যাসও বিস্ময়কর—তিনটি বড় নক্ষত্র বুধের কক্ষপথের সমান জায়গায় ঘুরছে এবং চতুর্থটি বৃহস্পতির কক্ষপথের চেয়েও ভেতরে অবস্থান করছে।

বর্তমানে সিস্টেমটি স্থিতিশীল থাকলেও ভবিষ্যতে এতে নাটকীয় পরিবর্তনের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে, সবচেয়ে বড় নক্ষত্রটি বিস্তৃত হলে তার গ্যাস অন্য নক্ষত্রগুলোর ওপর প্রভাব ফেলবে, যা সংঘর্ষ এবং একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে। শেষ পর্যন্ত এই চারটি নক্ষত্র মিলিয়ে দুটি সাদা বামন নক্ষত্রে রূপ নিতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img