Saturday, May 23, 2026
34 C
Dhaka

ইছাছড়া পুঞ্জিতে পানগাছ কেটে দেওয়ার ঘটনায় তদন্ত শুরু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুর্গম ইছাছড়া খাসিয়াপুঞ্জিতে এক পানচাষির সহস্রাধিক পানগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ওই চাষির বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সকালে বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে রোববার (২৯ মার্চ) সকালে নিজের জমিতে গিয়ে পানচাষি অনন্ত দেখতে পান, তাঁর জমিতে লাগানো অধিকাংশ পানগাছের গোড়া কেটে ফেলা হয়েছে। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজন ও ইউনিয়ন পরিষদের সদস্যকে জানান।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের প্রায় ৪৬টি পরিবার বসবাস করে। স্থানীয়ভাবে খাসিয়াদের গ্রামকে পুঞ্জি বলা হয়। এসব পরিবারের প্রধান জীবিকা পান চাষ। টিলাভূমিতে প্রতিটি পরিবারের নিজস্ব জমিতে পান চাষ করা হয় এবং সেখান থেকেই তাঁদের জীবিকা নির্বাহ হয়।

ক্ষতিগ্রস্ত চাষি অনন্তর জমিতে প্রায় দেড় হাজার পানগাছ ছিল। রোববার সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান, সহস্রাধিক পানগাছের গোড়া কেটে ফেলা হয়েছে। এতে তাঁর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার পর রোববার বিকেলে কুলাউড়া থানায় গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন অনন্ত। অভিযোগে বলা হয়েছে, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। এতে তাঁর প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে তাঁর সঙ্গে এলাকার কারও কোনো বিরোধ নেই বলেও দাবি করেন তিনি।

পুঞ্জির সহকারী মন্ত্রী (পুঞ্জিপ্রধান) জামাল মার্লিয়ার বলেন, কয়েক বছর ধরে প্রায়ই পুঞ্জিতে এ ধরনের ঘটনা ঘটছে। কারা বা কী উদ্দেশ্যে এসব করছে, তা তাঁরা বুঝতে পারছেন না। পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত কারণ জানা যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img