Monday, March 30, 2026
27 C
Dhaka

চট্টগ্রামে ঘরের সিলিংয়ে ঝুলছিল গৃহবধূ, স্বামী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে ঘরের সিলিং থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্বামীর বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামীকে আটক করেছে।

নিহত গৃহবধূর নাম জিন্নাত আরা বেগম (২৬)। তিনি বাঁশখালীর জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। দুই বছর আগে আনোয়ারার তৈলারদ্বীপ গ্রামের মো. ওমর ফারুকের (৩০) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আট মাস বয়সী এক ছেলেসন্তান রয়েছে।

প্রতিবেশী ও স্বজনদের বরাতে জানা গেছে, কয়েক দিন আগে জিন্নাত আরা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। স্বর্ণালংকার বন্ধক রাখা নিয়ে স্বামীর সঙ্গে তার তর্ক চলছিল। আজ সকালে স্বামী বাইরে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন জিন্নাত। পরে স্বামী ফিরে এসে ঘরের চালের টিন খুলে ভেতরে ঢুকে ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।

নিহতের বাবা মো. হোসেন অভিযোগ করেন, “বিয়ের সময় দেওয়া স্বর্ণালংকার বন্ধক রাখাকে কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল। এ কারণে স্বামীসহ পরিবারের কেউ আমার মেয়েকে হত্যা করেছে। আমি মামলা করব।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

‘বাচ্চার বাবায় হুন্ডার তেল না পাইলে তো যাইতে পারতেছি না’

মানিকগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকটে পেট্রলপাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ...

সীতাকুণ্ডে পাম্পে অকটেন নেই, তথ্য গরমিল থাকায় একটিকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পেট্রলপাম্পে তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। আজ...

রংপুর মেডিকেলে হামে আক্রান্ত দুই শিশু ভর্তি, আলাদা কক্ষে চলছে চিকিৎসা

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামে আক্রান্ত দুই শিশু...

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত ১২ জন সুনামগঞ্জের বাসিন্দা

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় মারা যাওয়া...

পদ্মা নদীতে বাসডুবি: দৌলতদিয়া ফেরিঘাটে নৌ মন্ত্রণালয়ের তদন্ত দল

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির...

চট্টগ্রামে হামের প্রাথমিক লক্ষণ নিয়ে ১২ শিশু ভর্তি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামজনিত নিউমোনিয়ার সম্ভাব্য...

বদলগাছীতে খেত খুঁড়তে গিয়ে মিলল ৩২৫টি গুলি

নওগাঁর বদলগাছী উপজেলার একটি পটোলখেতের মাটির নিচে পুঁতে রাখা...

তেল সংকটে রাজধানীতে দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যার...

কুষ্টিয়ায় বাজারে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাকে গুলি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে...

তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আনতে চুয়াডাঙ্গায় নতুন ব্যবস্থা

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নতুন নীতি গ্রহণ...

রেলক্রসিং দুর্ঘটনা ঠেকাতে ৮ দফা সুপারিশ তদন্ত কমিটির

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২...

নদীতে ডলফিন খুঁজতে শব্দতরঙ্গ প্রযুক্তির ব্যবহার

বাংলাদেশের নদ-নদীতে গাঙ্গেয় শুশুক বা ডলফিনের উপস্থিতি ও আচরণ...

সহায়তা কমলে অপুষ্টি ও নিরাপত্তাঝুঁকি বাড়ার আশঙ্কা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরে থাকা ১৪ লাখের বেশি...

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের ইমামের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক...
spot_img

আরও পড়ুন

‘বাচ্চার বাবায় হুন্ডার তেল না পাইলে তো যাইতে পারতেছি না’

মানিকগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকটে পেট্রলপাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পদ্মা ফিলিং স্টেশনের...

সীতাকুণ্ডে পাম্পে অকটেন নেই, তথ্য গরমিল থাকায় একটিকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পেট্রলপাম্পে তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার সকাল থেকে দায়িত্বপ্রাপ্ত ‘ট্যাগ অফিসাররা’ পাম্পগুলো পরিদর্শন শুরু করেছেন। প্রতিদিনের পর্যবেক্ষণ প্রতিবেদন উপজেলা নির্বাহী...

রংপুর মেডিকেলে হামে আক্রান্ত দুই শিশু ভর্তি, আলাদা কক্ষে চলছে চিকিৎসা

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামে আক্রান্ত দুই শিশু ভর্তি হয়েছেন। তাদের বয়স ৯ মাসের কম। শুক্রবার পর্যন্ত তারা ৫–৬ দিন শিশু ওয়ার্ডে চিকিৎসা...

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত ১২ জন সুনামগঞ্জের বাসিন্দা

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় মারা যাওয়া ২২ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ১২ জন বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা। সুনামগঞ্জের পুলিশ জানিয়েছে, এদের মধ্যে দিরাই উপজেলার...
spot_img