Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

ভূমধ্যসাগরে নিহত শায়েকের মরদেহ ফেরত চায় পরিবার

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারানো তরুণ শায়েকের মৃত্যুসংবাদ পৌঁছানোর পর তাঁর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের সদস্যরা শেষবারের মতো তাঁর মুখ দেখতে লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

শায়েকের ফুপু হেনা বেগম কাছে যাঁকেই পাচ্ছিলেন, তাঁকেই ধরে শায়েকের মরদেহ দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মা নাই পুয়া। আমরারে লাশটা আইন্না দেও। সোনার চানের মুখটা দেখি। না খাইয়া পুয়াটা মরছে। শুনছি খালি পানি পানি করছে। একফোঁটা খাইবার পানি পাইছে না। হায়রে হায়…।’

স্থানীয় বাসিন্দারা জানান, শায়েকের বাবা আখলুছ মিয়া দীর্ঘদিন কুয়েতে প্রবাসজীবন কাটিয়েছেন। পরিবারের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে শায়েক ছিলেন বড়। সামান্য কিছু জমিজমা চাষাবাদ করেই সংসার চলত তাঁদের। অর্থকষ্টে ভরা এই পরিবারের জন্য শায়েকই ছিলেন প্রধান ভরসা। তাঁর মৃত্যুতে পরিবারটি এখন দিশাহারা হয়ে পড়েছে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরের পর শোকাহত পরিবারটির খোঁজ নিতে তাঁদের বাড়িতে যান রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম। তিনি বলেন, ‘আমার ইউনিয়নেই দুজন মারা গেছে। দুজনই তরুণ। পরিবারগুলো কীভাবে সহ্য করবে।’

এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাহও সেখানে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। তিনি বলেন, ‘লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে এই উপজেলার পাঁচজনের মৃত্যু হয়েছে। আমি সবার বাড়িতে যাচ্ছি। তাদের খোঁজখবর নিচ্ছি। একই সঙ্গে দালালদের তালিকা করা হচ্ছে। এই তালিকা পুলিশকে দেওয়া হবে ব্যবস্থা নেওয়ার জন্য।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...
spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এমন অনেক...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। নাব্যতা সংকট, পর্যাপ্ত জেটির অভাব এবং আধুনিক পণ্য পরিবহন সুবিধার ঘাটতির...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির ভাত’। বিশেষ প্রক্রিয়ায় চাল কয়েকদিন পানিতে রেখে গাঁজনের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়। এ ধরনের...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হচ্ছে। জাতিসংঘের নতুন উদ্যোগের অংশ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও...
spot_img