Saturday, June 13, 2026
28.1 C
Dhaka

রুমীর নামে সড়কের দাবিতে ডোমারে মুক্তিযোদ্ধাদের আহ্বান

নীলফামারীর ডোমার উপজেলায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ শাফী ইমাম রুমীর (বীর বিক্রম) ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাদা-কালো ফোরাম ও নিউজব্যাংকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি ও শহীদ রুমীর বীরত্বগাঁথা তুলে ধরা হয়। একই সঙ্গে উপস্থিত মুক্তিযোদ্ধা ও অতিথিরা তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদা-কালো ফোরাম ও নিউজব্যাংকের সম্পাদক এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী কবি সালেম সুলেরী। কর্মসূচির উদ্বোধন করেন ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার।

আলোচনা সভায় শহীদ রুমীর জীবন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান নিয়ে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান, গোলাম মোস্তফা, ইলিয়াস হোসেন, শমসের আলী, মো. রবিউল ইসলাম, জসিয়ার রহমান, কানাডাপ্রবাসী সংস্কৃতিসেবী শেরিনা শরিফ, সাংবাদিক তাহমিন হক, মীর মাহমুদুল হাসান এবং আনোয়ারুল আলম প্রধানসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, শহীদ শাফী ইমাম রুমী ছিলেন মহান মুক্তিযুদ্ধের এক সাহসী গেরিলা যোদ্ধা। তাঁর বীরত্ব ও আত্মত্যাগ দেশের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা ডোমার উপজেলা শহর থেকে বসুনিয়ার হাট পর্যন্ত শাফী ইমাম রুমীর গ্রামের বাড়িতে যাওয়ার সড়কটি তাঁর নামে নামকরণের দাবি জানান।

শহীদ জননী জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র শাফী ইমাম রুমী ১৯৫১ সালের ২৯ মার্চ সিলেটে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি গেরিলা যোদ্ধা হিসেবে অংশ নেন। একই বছরের ২৯ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে ঢাকার বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর বাবা শরীফ ইমামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামে।

অনুষ্ঠানের শেষপর্বে ১৩ জন বীর মুক্তিযোদ্ধার হাতে শহীদ রুমী (বীর বিক্রম) সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে সেখানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img