Sunday, March 29, 2026
27 C
Dhaka

এসি বাসের ভাড়া নির্ধারণে সরকারের নতুন পদক্ষেপ

এসি বাসের ভাড়া বর্তমানে সরাসরি সরকার নিয়ন্ত্রণ করে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, তবে এই ভাড়া নির্ধারণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

রোববার দুপুরে সচিবালয়ে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত এক সভা শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কয়েকটি বিচ্ছিন্ন দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক ছিল।

তিনি আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যেখানে পাওয়া গেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু নন-এসি নয়, এসি বাসের ভাড়াও নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকার ভবিষ্যতের ঈদযাত্রা আরও নিরাপদ করতে কাজ করছে বলেও জানান তিনি। সভা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে মহাসড়কে যত্রতত্র বাস কাউন্টার বন্ধ করা, শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে যানবাহন ওঠানো এবং সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা।

মন্ত্রী জানান, জিপিএসের মাধ্যমে রুট পরিবর্তন, অতিরিক্ত গতি ও অন্যান্য অনিয়ম নিয়ন্ত্রণ করা হবে। সরকারি হিসেবে এবারের ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে আটজন, রেলপথে ১৭ জন এবং অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর এই সংখ্যা ছিল ১৮৭।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে ইবাদতে অংশ নেওয়া ১০০ জনকে পুরস্কার

রমজান মাসে তরুণদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...

সংসদ নিয়ে প্রশ্ন, গণভোটের প্রতিফলন নিয়ে মন্তব্য নাহিদ ইসলামের

জাতীয় সংসদের কার্যক্রম দেখে গণভোটের প্রতিফলন স্পষ্ট নয় বলে...

হোয়াটসঅ্যাপে এআইসহ নতুন আপডেট

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে জনপ্রিয় মেসেজিং...

অ্যান্টিম্যাটার পরিবহনে বৈপ্লবিক অগ্রগতি

মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় পদার্থগুলোর একটি অ্যান্টিম্যাটারকে প্রথমবারের মতো সড়কপথে...

অধিবেশন শুরুর আগেই সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন শুরুর পাঁচ মিনিট আগেই সভাকক্ষে প্রবেশ...

কাজা রোজা নিয়ে ইসলামি নির্দেশনা

রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে বিভিন্ন কারণে...

ইনসাফভিত্তিক সংসদ পরিচালনার আহ্বান বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত...

ড্র করেও শেষ চারে লাল-সবুজের যুবারা

মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে ভারতের...

আইপিএলের ডাক ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের স্মিথ ও টাং

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে খেলার সুযোগ...

সিএএফের সিদ্ধান্ত উপেক্ষা করে ট্রফি প্রদর্শন সেনেগালের

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা প্রশাসনিক সিদ্ধান্তে কেড়ে নেওয়া...

অল্প সময়ে দুধ সেমাই বানানোর সহজ কৌশল

ঈদ উৎসব মানেই মিষ্টি খাবারের আয়োজন, আর সেই তালিকায়...

অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে ‘ভবিষ্যতে’ যায় তাহিতির ক্লাব

প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আর পামগাছে ঘেরা দ্বীপ তাহিতি।...

হারিয়ে যাওয়া চকরিয়া সুন্দরবন পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের আহ্বান

হারিয়ে যাওয়া চকরিয়া সুন্দরবন পুনরুদ্ধার করা সম্ভব বলে মনে...

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, আহত ছয়জন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাস উল্টে...
spot_img

আরও পড়ুন

রমজানে ইবাদতে অংশ নেওয়া ১০০ জনকে পুরস্কার

রমজান মাসে তরুণদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। মরিচাকান্দি পূর্বপাড়া প্রবাসী ও যুব সমাজের আয়োজনে পাঁচ ওয়াক্ত নামাজ...

সংসদ নিয়ে প্রশ্ন, গণভোটের প্রতিফলন নিয়ে মন্তব্য নাহিদ ইসলামের

জাতীয় সংসদের কার্যক্রম দেখে গণভোটের প্রতিফলন স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করলে মনে...

হোয়াটসঅ্যাপে এআইসহ নতুন আপডেট

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। নতুন আপডেটে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা থেকে শুরু করে...

অ্যান্টিম্যাটার পরিবহনে বৈপ্লবিক অগ্রগতি

মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় পদার্থগুলোর একটি অ্যান্টিম্যাটারকে প্রথমবারের মতো সড়কপথে সফলভাবে স্থানান্তর করেছেন ইউরোপীয় পারমাণবিক গবেষণা সংস্থা সার্নের বিজ্ঞানীরা। এই সাফল্যের ফলে ইউরোপজুড়ে বিভিন্ন গবেষণাগারে...
spot_img