দোয়া ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে তার চাওয়া-পাওয়া তুলে ধরে। জীবনের পথে সুসংবাদ ও দুঃসংবাদ উভয়ই আসে, আর এসব মুহূর্তে কী দোয়া পড়তে হবে, তা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন।
সুসংবাদ শুনলে পড়ার জন্য একটি দোয়া রয়েছে, যা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই দোয়ায় বান্দা স্বীকার করে যে, সকল ভালো কাজ আল্লাহর নেয়ামতের মাধ্যমেই সম্পন্ন হয়।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ (উচ্চারণ: আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।)
এর অর্থ হলো, সব প্রশংসা আল্লাহর জন্য, যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়। (ইবনে মাজাহ: ৩৮০৩)
সিএ/এমআর


