বাড়ির আয়োজন বা বিকেলের নাশতায় ভিন্ন স্বাদ আনতে শামি কাবাব হতে পারে দারুণ একটি পদ। রেস্টুরেন্টের স্বাদের এই জনপ্রিয় খাবার ঘরেই সহজ উপকরণে তৈরি করা সম্ভব।
শামি কাবাব তৈরির জন্য প্রয়োজন হাড়ছাড়া গরুর মাংস, ছোলা ডাল, পেঁয়াজ, আদা-রসুন বাটা, শুকনো মরিচসহ বিভিন্ন মসলা। প্রথমে মাংস ও ডালসহ সব উপকরণ একসঙ্গে দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে সেদ্ধ করতে হয়, যাতে মাংস নরম হয়ে আসে।
রান্না শেষে গোটা মসলা আলাদা করে নিয়ে মিশ্রণটি শুকনো করে নিতে হয়। ঠান্ডা হলে এতে সেদ্ধ আলু দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি, গরম মসলা, মরিচ, ধনেপাতা ও লেবুর রস মিশিয়ে কাবাবের মিশ্রণ তৈরি করা হয়।
এই মিশ্রণ থেকে ছোট ছোট ভাগ করে সমান আকারে কাবাব তৈরি করতে হয়। এরপর গরম তেলে দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
পছন্দ অনুযায়ী চাটনি বা সালাদের সঙ্গে পরিবেশন করলে এই কাবাব আরও সুস্বাদু হয়ে ওঠে।
সিএ/এমআর


