Monday, September 7, 2026
27 C
Dhaka

অনলাইন প্রতারণায় বাড়ছে নারীর ঝুঁকি

সাইবার স্পেসে বাড়ছে নারীদের হয়রানির ঘটনা, উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে সাম্প্রতিক পরিসংখ্যান। প্রতারণা, ব্ল্যাকমেইলিং ও ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো নানা কৌশলে ফাঁদ পেতে অপরাধীরা টার্গেট করছে নারীদের। অনেক ক্ষেত্রে এসব ঘটনার মানসিক চাপ সামলাতে না পেরে ভুক্তভোগীরা চরম সিদ্ধান্তের দিকেও ঝুঁকছেন। গত এক বছরে দেশে ১৩ হাজারেরও বেশি নারী এ ধরনের সাইবার অপরাধের শিকার হয়েছেন।

এমন এক ঘটনার শিকার হন মধ্যবয়সী এক নারী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আশরাফ নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। প্রায় ছয় মাসের পরিচয়ে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং একপর্যায়ে তা প্রেমের দিকে গড়ায়। নিয়মিত মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলার সুযোগে প্রতারক ব্যক্তি কৌশলে ওই নারীর ব্যক্তিগত মুহূর্ত ধারণ করে রাখে।

পরবর্তীতে সেই ভিডিও ও ছবি দেখিয়ে ভুক্তভোগীকে হুমকি দেওয়া হয় এবং অর্থ আদায়ের চেষ্টা চালানো হয়। বিষয়টি বুঝতে পেরে ওই নারী পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেন প্ল্যাটফর্মে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আশরাফকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৩ হাজার ৮১৩ নারী সাইবার সংক্রান্ত অভিযোগ করেন। এর মধ্যে ৪৮০টি অভিযোগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়, যার মধ্যে ১৬৩টি নিষ্পত্তি হয়েছে এবং ৩১৭টি এখনো মুলতবি রয়েছে। এছাড়া ১২ হাজার ৬৩২টি অভিযোগ টেলিফোনের মাধ্যমে সমাধান করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, নারীদের সাইবার হয়রানির অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৯ হাজার ১৬৫ নারী সাইবার হয়রানির শিকার হয়ে সহায়তা চান। এর মধ্যে ডক্সিংয়ের শিকার হন ৪৫ শতাংশ, ব্ল্যাকমেইলিং ১৮ শতাংশ, আইডি হ্যাক ১৭ শতাংশসহ অন্যান্য অপরাধের ঘটনাও উল্লেখযোগ্য।

বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনতা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অসতর্ক আচরণের সুযোগ নিয়ে অপরাধীরা সক্রিয় হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, সাইবার স্পেসে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানো জরুরি, নইলে সামাজিক ও ব্যক্তিগত জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img