Sunday, May 24, 2026
34 C
Dhaka

৪০-৫০ হাজারে কোন স্মার্টফোনটি আপনার জন্য

রমজান শেষে ঈদ-উল-ফিতরকে ঘিরে বাজারে কেনাকাটার আমেজ তৈরি হয়েছে। পোশাক ও লাইফস্টাইল পণ্যের পাশাপাশি প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ এখন স্মার্টফোনের দিকে। বিশেষ করে ৪০ থেকে ৫০ হাজার টাকার বাজেটে উন্নত ফিচার ও শক্তিশালী পারফরম্যান্সের কয়েকটি প্রিমিয়াম স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের সামনে নানা বিকল্প তৈরি করেছে।

এই তালিকায় রয়েছে টেকনো ক্যামন ৫০ আলট্রা ফাইভজি, ভিভো ভি৬০ লাইট ফাইভজি, রিয়েলমি ১৫ ফাইভজি এবং অনার এক্স৯ডি। প্রতিটি ডিভাইসই আলাদা বৈশিষ্ট্য ও সুবিধা নিয়ে বাজারে এসেছে, যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী পছন্দ নির্ধারণে সহায়ক হতে পারে।

টেকনো ক্যামন ৫০ আলট্রা ফাইভজি স্মার্টফোনটি বিশেষভাবে ক্যামেরা ও এআই প্রযুক্তির জন্য আলোচনায় রয়েছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস মেইন ক্যামেরা, ৩x টেলিফটো লেন্স এবং আলট্রা-ওয়াইড লেন্স। এআই ৬০x সুপারজুম প্রযুক্তি দূরের বিষয়বস্তুও স্পষ্টভাবে ধারণ করতে সক্ষম। ৬.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের স্মুথ অভিজ্ঞতা দেয়। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। এর মূল্য ভ্যারিয়েন্টভেদে ৪২ হাজার ৯৯৯ থেকে ৪৯ হাজার ৯৯৯ টাকা।

ভিভো ভি৬০ লাইট ফাইভজি স্মার্টফোনে অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি থাকায় কম আলোতেও মানসম্মত ছবি তোলা যায়। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ দ্রুত চার্জিং সুবিধা দেয়। এর ৮ জিবি+২৫৬ জিবি সংস্করণের দাম প্রায় ৪৪ হাজার টাকা।

রিয়েলমি ১৫ ফাইভজি ডিভাইসটি বড় ডিসপ্লে ও গেমিং পারফরম্যান্সের জন্য উপযোগী। ২৫০০ হার্জ টাচ স্যাম্পলিং রেট দ্রুত রেসপন্স নিশ্চিত করে। ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৮০ ওয়াট চার্জিং দীর্ঘ সময় ব্যবহার ও দ্রুত চার্জিং সুবিধা দেয়। এতে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ইউআই ও বিভিন্ন এআই ফিচার রয়েছে। অফিসিয়াল সংস্করণের দাম প্রায় ৪৪ হাজার ৯৯৯ টাকা।

অনার এক্স৯ডি স্মার্টফোনটি টেকসই নির্মাণ ও বড় ব্যাটারির জন্য পরিচিত। এতে ড্রপ রেজিস্ট্যান্স ও ডাস্ট-ওয়াটার প্রতিরোধী সুবিধা রয়েছে। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর ভালো পারফরম্যান্স নিশ্চিত করে। ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৬৬ ওয়াট চার্জিং দীর্ঘ ব্যবহারে সুবিধা দেয়। এর মূল্য ভ্যারিয়েন্ট অনুযায়ী ৪৬ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত।

বিশেষজ্ঞদের মতে, এই বাজেটে ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে ও এআই ফিচারের সমন্বয়ে স্মার্টফোন বেছে নেওয়া উচিত। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী গেমিং, ফটোগ্রাফি বা দীর্ঘ ব্যাটারি লাইফ—যে দিকটি গুরুত্বপূর্ণ, সেটি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img