Friday, March 27, 2026
29 C
Dhaka

বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা পেট্রোবাংলার

চট্টগ্রাম বন্দরে এক সপ্তাহের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বহনকারী তিনটি ট্যাংকার পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে একটি ইতিমধ্যে বাংলাদেশের জলসীমায় এসেছে এবং বাকি দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছাবে বলে জানা গেছে। তিনটি ট্যাংকারে মোট প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে এইচএল পাফিন নামের ট্যাংকারটি বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। অন্য দুটি ট্যাংকারের একটি ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ এবং আরেকটি যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে সেলসিয়াস গ্যালাপাগোস। এই দুটি ট্যাংকার আগামী বুধবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

ট্যাংকার দুটি পরিচালনাকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্যাংকার দুটি নির্ধারিত সময়েই বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে আমদানি করা এলএনজির প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর এ সরবরাহ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়। কাতার থেকে চলতি মাসের মাঝামাঝি সময়ে দুটি এলএনজি ট্যাংকার আসার কথা থাকলেও তা এখনো পৌঁছায়নি। এর মধ্যে একটি ট্যাংকার রাস লাফান বন্দর থেকে এলএনজি বোঝাই অবস্থায় এখনো আটকে রয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।

বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসে এখন পর্যন্ত মোট সাতটি এলএনজিবাহী ট্যাংকার দেশে এসেছে। সাধারণ সময়ে প্রতি মাসে প্রায় ১০ থেকে ১১টি ট্যাংকার বাংলাদেশে এলএনজি নিয়ে আসে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা দেশের জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি আমদানি করে থাকে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠায় বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা থাকা সত্ত্বেও আপাতত বড় ধরনের সরবরাহ সংকট হবে না বলেই ধারণা করা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কোন খাবার ফ্রিজে রাখবেন না জানুন

রেফ্রিজারেটর বা ফ্রিজ আধুনিক রান্নাঘরের অপরিহার্য একটি অংশ। খাবার...

গ্যাস লিকেজে বাসে আগুন

যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী...

পাইপলাইনে জ্বালানি আসছে উত্তরাঞ্চলে

জ্বালানি সংকট মোকাবিলা ও সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে...

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সবচেয়ে গৌরবময় অধ্যায় হিসেবে...

কর্মী বাড়িয়ে প্রযুক্তি দৌড়ে এগোতে চায় ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দ্রুত সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৬ সালের...

মোবাইলেই শেখা রান্না, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসমাইল

অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের...

অপশক্তিকে রুখে স্বাধীনতার চেতনা এগিয়ে নেওয়ার আহ্বান

স্বাধীনতার চেতনা শক্তিশালী রাখতে সকল অপশক্তিকে পরাজিত করার আহ্বান...

আসরের পরের সময় কেন গুরুত্বপূর্ণ

ইসলামে জুমার দিনকে বিশেষ মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।...

ডিজিটাল দুনিয়ায় কোটি ডলারের ডোমেইন নিয়ে আলোচনা

ডিজিটাল সম্পদের বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি...

ময়মনসিংহে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে রিকশাচালককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আলম...

সুনামগঞ্জে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় আইনি পদক্ষেপ

মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানসহ পুষ্পস্তবক অর্পণের ঘটনাকে কেন্দ্র...

পদ্মায় বাসডুবির ঘটনায় ২৬ জনের মৃত্যু, তদন্তে দুই কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে অন্তত...

কালনী নদীর তীরে শাহ আবদুল করিম স্মরণে সংগীত ও আলোচনা

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে...

তেলের সংকটে থানচিতে নৌযান চলাচল কমে ভাড়া বেড়েছে

ঈদুল ফিতরের ছুটি এবং স্বাধীনতা দিবসের ছুটিকে ঘিরে পাহাড়ি...
spot_img

আরও পড়ুন

কোন খাবার ফ্রিজে রাখবেন না জানুন

রেফ্রিজারেটর বা ফ্রিজ আধুনিক রান্নাঘরের অপরিহার্য একটি অংশ। খাবার সংরক্ষণ, পচন রোধ ও সময় বাঁচাতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে সব ধরনের খাবার ফ্রিজে রাখা...

গ্যাস লিকেজে বাসে আগুন

যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা...

পাইপলাইনে জ্বালানি আসছে উত্তরাঞ্চলে

জ্বালানি সংকট মোকাবিলা ও সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ...

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সবচেয়ে গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতের ইতিহাস ভুলে যাওয়া ঠিক নয়, তবে অতীত...
spot_img