Friday, June 5, 2026
34.7 C
Dhaka

কালনী নদীর তীরে শাহ আবদুল করিম স্মরণে সংগীত ও আলোচনা

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোক উৎসব। আজ শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেলে জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে এ উৎসবের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। আয়োজনে সার্বিক সহযোগিতা করছে জেলা প্রশাসন।

প্রতিবছরের মতো এবারও শাহ আবদুল করিমের বাড়ির পাশের কালনী নদীর তীরে এ উৎসবের আয়োজন করেছে শাহ আবদুল করিম পরিষদ। তাঁর জীবনদর্শন, দর্শনচিন্তা ও সংগীতসৃষ্টি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে ভক্ত ও অনুরাগীরা সুনামগঞ্জে সমবেত হন।

শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও শিল্পীর একমাত্র ছেলে বাউল শাহ নূর জালাল জানান, এবারের আয়োজন জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, লেখক-গবেষক, জনপ্রতিনিধি ও সংগীতশিল্পীরা উপস্থিত থাকবেন। উৎসবের দুই দিন বিকেলে বাউলসম্রাটের জীবন, দর্শন ও সংগীতকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর পরিবেশিত হবে তাঁর জনপ্রিয় গান। শিষ্য-অনুরাগীদের পাশাপাশি দেশের খ্যাতিমান সংগীতশিল্পীরাও এ আয়োজনে তাঁর গান পরিবেশন করবেন।

শাহ নূর জালাল বলেন, শাহ আবদুল করিমের সৃষ্টির ভেতর মানুষ, সাম্য ও প্রেমের শক্তিশালী বার্তা রয়েছে। কালনী নদীর তীরের পরিবেশে বসেই সহজ-সরল ভাষা এবং মাটির ঘ্রাণমাখা সুরে তিনি অসংখ্য কালজয়ী গান রচনা করেছেন। নতুন প্রজন্মের কাছে তাঁর সংগীত ও দর্শন তুলে ধরতেই এ উৎসব আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শাহ আবদুল করিমের গান মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয় এবং শুভ ও সুন্দর জীবনের পথে অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্ম যেন তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারে, সে উদ্দেশ্যেই এ আয়োজন।

২০০৬ সাল থেকে নিয়মিতভাবে এ লোক উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসব ঘিরে উজানধল গ্রাম ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি এই গ্রামেই জন্মগ্রহণ করেন বাউলসম্রাট শাহ আবদুল করিম। দীর্ঘ সংগীতজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় গান রচনা করেন। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি মারা যান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img