Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার করে মাংস বিক্রির চেষ্টা করায় এক যুবককে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম নুরুল হাকিম (৩০)। তিনি উপজেলা সদরের নয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, নুরুল হাকিম কুরুকপাতা ইউনিয়নের মাতামুহুরী সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল থেকে হরিণ শিকার করেছিলেন। ১০ কেজি হরিণের মাংস নিয়ে তিনি আলীকদম উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে সেনা জোনের চেকপোস্টে ধরা পড়ে তিনি। এরপর মাংসসহ তাঁকে বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

মাতামুহুরী সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল আলীকদম উপজেলার মিয়ানমারের সীমান্তঘেঁষা এলাকায় ১ লাখ ২ হাজার একরে বিস্তৃত। এটি বন বিভাগের অধীনে সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে অন্যতম। বনাঞ্চল উজাড়ের ঝুঁকির মধ্যে থাকলেও এখানে হরিণ, কচ্ছপ, ভালুক, চম্বর হরিণসহ নানা প্রজাতির বন্য প্রাণী রয়েছে।

বন বিভাগের মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আবদুল মালেক বলেন, বন্য প্রাণী রক্ষায় আরও নজরদারি বাড়ানো প্রয়োজন। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানান, হরিণ শিকার ও মাংস বহন গুরুতর অপরাধ। নুরুল হাকিম স্বীকার করেছেন, তাই তাঁকে বন্য প্রাণী সংরক্ষণ আইনের ১১ ধারায় সাজা দেওয়া হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img